ভাইরাল & ভিডিও

Roshni Bhattacharya: ভেজা শরীরে উপচে পড়ছে যৌবন, লাল বিকিনিতে উষ্ণতা ছড়ালেন পর্দার ‘জগদম্বা’

রোশনি ভট্টাচার্য্য নামটা বর্তমানে বাংলা টেলিভিশন দর্শকদের মাঝে নেহাতই অপরিচিত নয়। এই অভিনয় জগতে বেশ কয়েকবছর কাটিয়ে দিলেও, জি বাংলার ‘রানী রাসমণি’ ধারাবাহিকে রানীমার ছোট মেয়ে ‘জগদম্বা’র চরিত্র অভিনেত্রীকে দর্শকমহলে এক বিপুল পরিচিতি এনে দিয়েছে। আপাতত, দর্শকদের কাছে রোশনি ভট্টাচার্য্য স্টার জলসার ‘গোধূলি আলাপ’এর নোলকের উকিল দিদি নামেই পরিচিত। এই ধারাবাহিকে তার চরিত্রের নাম রোহিনী। শুরু থেকেই অভিনেত্রী এই চরিত্রে নজর কেড়েছেন দর্শকদের। উল্লেখ্য, নেতিবাচক চরিত্রেই দেখা মিলছে তার। তবে সম্প্রতি অভিনয়ের সূত্র ধরে নয়, নিজের শেয়ার করা ছবির সূত্র ধরেই চর্চায় তিনি।

আপাতত, ছুটির মেজাজে রয়েছেন রোশনি ভট্টাচার্য্য। নিজের জীবনসঙ্গী তূর্য সেনের সাথেই ছুটি কাটাচ্ছেন সিঙ্গাপুরে। আইনি বিয়ে সেরেছেন আগেই। আপাতত, তাদের যুগোলে ছুটি কাটানোর ঝলক মিলছে সোশ্যাল মিডিয়ার পাতাতেই। সম্প্রতি সিঙ্গাপুরে নিজেদের হোটেলের সুইমিং পুল থেকেই নিজের বেশ কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী, যার সূত্র ধরেই আপাতত মিডিয়ার চর্চার আলোয় অভিনেত্রী। রইল সেই ছবি।

উল্লেখ্য, মঙ্গলবার ছিল ‘ওয়ার্ল্ড বিকিনি ডে’। আর এই দিনেই অভিনেত্রী দেখা দিয়েছেন লাল বিকিনি লুকে। একসাথে নিজের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন রোশনি। ক্যাপশনে লিখেছেন, “ট্রপিকাল স্টেট অফ মাইন্ড”। তবে এই প্রথম নয় এর আগেও একাধিকবার এমন বিকিনি লুকে সোশ্যাল মিডিয়ার ধরা দিয়েছেন অভিনেত্রী। পর্দায় বেশিরভাগ সময় অভিনেত্রীকে শাড়িতে দেখা গেলেও বাস্তব জীবনে রোশনি ভট্টাচার্য্য যথেষ্ট মডার্ন, স্টাইলিশ ও বোল্ড অভিনেত্রী। অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই তার ঝলক মিলবে। অভিনয়ের পাশাপাশি ভ্রমণ তার নেশা। কাজের ফাঁকে সময় সুযোগ পেলেই তূর্য সেনের সাথে বেরিয়ে পড়েন ঘুরতে, তা অজানা নয় কারোরই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026