নিউজ

দক্ষিণ ভারতের দিকে নজর বিজেপির, রাজ্যসভায় মনোনীত চার সদস্য দক্ষিণ ভারতেরই

এবারে দাক্ষিণাত্য অভিযানে নামতে চলেছে ভারতীয় জনতা পার্টি। বুধবার রাজ্যসভার মনোনীত সাংসদ হিসেবে চার বিশিষ্ট ব্যক্তিত্বের নাম ঘোষণা করেছে বিজেপি। ঘটনাচক্রে তারা চারজনেই কিন্তু দক্ষিণ ভারতের বাসিন্দা। ক্রীড়াবিদ পি টি ঊষা, সংগীত পরিচালক ইলাইয়া রাজা, চলচ্চিত্র পরিচালক ভি বিজয়েন্দ্র প্রসাদ এবং মানবতাবাদী ধর্ম গুরু বীরেন্দ্র হেগরে রয়েছেন এই তালিকায়। রাজ্যসভায় মনোনীত এই চার বিশিষ্টজনকে অভিনন্দন জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সংসদের উচ্চকক্ষে সদ্য মনোনীত অলিম্পিক ক্রীড়াবিদ পি টি ঊষা কেরলের বাসিন্দা। পদ্মবিভূষণ সম্মান প্রাপ্ত ইলাইয়া রাজা তামিলনাড়ুর বাসিন্দা। তার পাশাপাশি তিনি আবার দলিত সমাজের প্রতিনিধিও বটে। বিজয়েন্দ্র অন্ধ্রপ্রদেশের বাসিন্দা এবং বীরেন্দ্র কর্নাটকের বাসিন্দা। চারজনের কেউই প্রত্যক্ষভাবে রাজনীতিতে না থাকলেও জনমানুষে তাদের ভাবমূর্তি বেশ উজ্জ্বল। লোকসভা ভোটের আগে রাষ্ট্রপতি মনোনীত সদস্য হিসেবে তাদের রাজ্যসভায় পাঠিয়ে দক্ষিণ ভারতের মন জয় করতে চাইছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাই হিসাব কষেই দাক্ষিণাত্য তাস খেলতে চেয়েছেন বলে রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন।

তবে দক্ষিণ ভারতের পাঁচটি রাজ্যের মধ্যে একমাত্র বিজেপির হাতে রয়েছে কর্ণাটক। এছাড়া পুরুষেরইতে এনআর কংগ্রেস এবং এডিএমকের শাসক জোটের শরিক রয়েছে বিজেপি। কেরল অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুতে এখনো পর্যন্ত সাংগঠনিক ক্ষমতা তৈরি করতে পারেনি পদ্ম শিবির। তবে ২০১৯ এর লোকসভা নির্বাচনে এককভাবে তেলেঙ্গানায় লড়াই করে চারটি আসন জয়লাভ করেছিল তারা।

এই পরিস্থিতিতে হায়দ্রাবাদে দলের জাতীয় কর্ম সমিতির অধিবেশনে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে দাক্ষিণাত্য থেকে আরো বেশি দলীয় সাংসদ তৈরি করার অভিযান শুরু করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। নরেন্দ্র মোদী এবং অমিত শাহেরা এই বৈঠকে অংশগ্রহণ করেছিলেন। তাই রাজ্যসভায় সাংসদ মনোনয়নে দেওয়া চমক কিছুটা সেই পরিকল্পনারই অংশ বলে মনে করছে রাজনৈতিক মহল। লোকসভা ভোটের আগে ২০২৩ সালে আবার তেলেঙ্গানায় বিধানসভা ভোট হওয়ার কথা। অনেকে মনে করছেন, এবারে নির্বাচনে সেখানকার শাসক দল TRS এর সঙ্গে বিজেপির মূল লড়াই হতে চলেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026