বিনোদন

Rupa Dutta: পকেটমারের অভিযোগে গ্রেফতার বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত অভিনেত্রী রূপা দত্ত

বিনোদন জগতের তারকাদের নিয়ে সাধারণের মনে চিরকালই একটা অদ্ভুত কৌতুহল থাকে। কিন্তু সেই তারকাদের যখন আমরা সামনে থেকে দেখি তখন ভিতরের উচ্ছ্বাস আরো বেশি বেড়ে যায়। কিন্তু সেই তারকারও কখনো কারোর পকেটমারি করতে পারে, তা আমরা ভাবনাতেও আনতে পারি না। কিন্তু বাস্তবে হয়তো সবই সম্ভব। সম্প্রতি তেমনই এক ঘটনা উঠে এসেছে সকলের সামনে।

২৮’শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক বইমেলা। ১৩’ই মার্চ ইতি টানবে বইমেলা। বইপ্রেমীদের জন্য বইমেলা তাদের কাছে উৎসবের থেকে কিছু কম নয়। তবে সম্প্রতি এই বইমেলাতেই সেই অদ্ভুত ঘটনা ঘটেছে। বিনোদন জগতের এক পরিচিত অভিনেত্রী রূপা দত্ত। জানা গেছে, তিনিই এমন ঘটনা ঘটিয়েছেন। পকেটমারির অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।

তথ্য অনুযায়ী, বইমেলাতে এই অভিনেত্রীকে টাকার একাধিক ব্যাগ ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে দেখেন সেখানে উপস্থিত কয়েকজন পুলিশকর্মীরা। এই দৃশ্য দেখেই সন্দেহ জাগে তাদের মনে। সেই সন্দেহের ভিত্তিতেই বইমেলা প্রাঙ্গণে ঐ অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করে দেওয়া হয়েছিল। কিন্তু তার কথার মধ্যে ছিল প্রচুর অসঙ্গতি। এরপর তার ব্যাগ তল্লাশি করা হলে সেখান থেকে মোট ৭৫ হাজার টাকা পাওয়া যায়, যা নেহাতই কম নয়।

তার কথায় প্রচুর অসঙ্গতি থাকায় বইমেলা প্রাঙ্গণ থেকে তাকে বিধাননগর উত্তর থানায় নিয়ে যাওয়া হয়েছিল। একসাথে তার ব্যাগে এত বড় অঙ্কের টাকা কোথা থেকে এলো? তা জানার চেষ্টায় রয়েছে পুলিশ। বাঙালি এই অভিনেত্রীর সাথে অন্যকিছুর যোগসুত্র আছে কিনা? তা জানার জন্য তদন্ত চালানো হচ্ছে। তবে এখনো পর্যন্ত কোনো রকম কোনো সঠিক তথ্য কিংবা প্রমাণ হাতে আসেনি পুলিশের। ইতিমধ্যেই অভিনেত্রী পকেটমারির অভিযোগ স্বীকার করে নিয়েছেন, যা রীতিমতো অবাক করেছে পুলিশকর্মীদের। উল্লেখ্য, বাংলার পাশাপাশি একাধিক হিন্দি ধারাবাহিকেও কাজ করতে দেখা গিয়েছে তাকে।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026