মাঠে নামার আগেই শুরু হয়ে গেল আইপিএলের লড়াই। আইপিএলের মেগা আসর শুরু হতে বাকি আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন। এরইমধ্যে পুরনো দলগুলিকে সাবধান করলেন হার্দিক পান্ডিয়া। তিনি সরাসরি বলেন, আইপিএলে যুক্ত হওয়া দুটি নতুন দলকে কখনো হালকা ভাবে নেবেন না। পুরনোকে হারিয়ে ইতিহাস গড়ার ক্ষমতা রয়েছে এই দল দুটোর। হার্দিক পান্ডিয়ার সতর্কবার্তা থেকে বাদ পড়েনি পাঁচবারের শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ান্স কিংবা চারবারের শিরোপাজয়ী চেন্নাই সুপার কিংস।
আইপিএলের ১৫তম আসরে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেখানে গুজরাট টাইটান্স এবং লখনউ সুপার জায়েন্টস নামে দুটি ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েছে আইপিএলের আসরে। আপনাদের জানিয়ে রাখি, নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স তাদের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াকে, অন্যদিকে লখনউ সুপার জায়ান্টসের নেতা হয়েছেন ভারতীয় ক্রিকেটার কে এল রাহুল। আইপিএলের মেগা নিলাম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যেখানে প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি একের পর এক তারকা ক্রিকেটার নিয়ে দল সাজিয়েছে।
আগামী ২৬ মার্চ আইপিএলের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। তার আগেই নতুন ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্সের অধিনায়কের গর্জন রীতিমতো প্রতিফলিত হচ্ছে ক্রিকেট বিশ্বে। এক নজরে দেখে নিন, আসন্ন মেগা আসরে গুজরাট টাইটান্সের অবস্থান কোন গ্রুপে-
গ্রুপ:-এ-গ্রুপ: মুম্বই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস, দিল্লি ক্যাপিটালস ও লখনউ সুপার জায়ান্টস।
গ্রুপ-বি: চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, পঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…