বিনোদন

বয়ফ্রেন্ডকে ছেড়ে গুজরাতের মৌলানাকে বিয়ে করলেন অভিনেত্রী সানা খান, দেখুন ভিডিও

সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেত্রী সানা খান। সম্প্রতি গুজরাটের ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করলেন সারা। এদিন মুসলমান রীতিনীতি মেনে ‘নিকাহ’ হলো মুফতি ও সানার। সানার পরনে ছিল সাদা রঙের ওয়েডিং গাউন। তাঁর মাথা ঢাকা ছিল হিজাবে। সানার স্বামী মুফতি পরেছিলেন সাদা কুর্তা-পাজামা। দুই পরিবার ও ঘনিষ্ঠ কিছু আত্মীয়দের উপস্থিতিতে ঘরোয়া অনুষ্ঠান করে বিয়ে হলো মুফতি ও সানার। বিয়ের অনুষ্ঠানে কেকও কাটলেন সানা ও মুফতি। সোশ্যাল মিডিয়ায় সানার বিয়ের ভিডিও ভাইরাল হয়েছে। নেটিজেনরাও সানাকে শুভেচ্ছা জানিয়েছেন।

রক্ষণশীল পরিবারের মেয়ে সানা শেষ পর্যন্ত বিয়েও করলেন রক্ষণশীল পরিবারেই। শ্বশুরবাড়ির শর্ত অনুযায়ী সানা নিজের অভিনয় জীবনে টেনে দিলেন ইতি। কিন্তু অনায়াসেই প্রশ্ন উঠেছে, বর্তমান সমাজের অর্থনৈতিক পরিস্থিতির কারণে একটি পরিবারে মেয়েদের উপার্জনশালী হওয়া প্রয়োজন। এছাড়া বর্তমান সমাজে একটি মেয়ের অর্থনৈতিক স্বাধীনতা নিয়ে আসে তার সুন্দর ভবিষ্যত। একটি মেয়ের অর্থনৈতিক স্বাধীনতা থাকলে সে পারিবারিক অসুবিধায় পড়লেও তা সমাধান করার রাস্তা খুঁজে পায়। সেখানে ভালো বউ হওয়ার জন্য নিজের কেরিয়ারকে বিসর্জন দিয়ে অভিনেত্রী সানা খান সমাজের প্রতি ভুল বার্তা দিয়েছেন।

দীর্ঘ দিন ধরে বয়ফ্রেন্ড মেলভিন লুইসের সঙ্গে সম্পর্কে ছিলেন সানা। কিন্তু হঠাৎ এই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি। একইসঙ্গে নিজের অভিনয় জীবনের ইতি ঘোষণা করে বলেন, তিনি এবার নিজের মতো করে বাঁচতে চান। এর আগে কালার্স চ্যানেলের জনপ্রিয় শো ‘বিগ বস’-এ প্রতিযোগী হিসাবে এসে সানা বলেছিলেন রক্ষণশীল মুসলমান পরিবার থেকে তাঁর লড়াই করে অভিনয় জীবন শুরু করার ঘটনা। তাহলে সেই সানাই আবার কি করে ফিরে গেলেন রক্ষণশীল জীবনে। তিনি কি করে অবলীলায় ছেড়ে দিলেন তাঁর পেশা! সানার হঠাৎ করে বিয়ে হয়ে যাওয়ায় নেটিজেনদের মনে প্রশ্ন জাগতে শুরু করেছে, তাহলে কি সানা পারিবারিক চাপের কাছে নতি স্বীকার করলেন!

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026