মহেন্দ্র সিং ধোনি হলেন দুনিয়ার সবথেকে শান্ত ক্রিকেটার। পুরো ক্রিকেট ক্যারিয়ারে তিনি পরিচিত ছিলেন ক্যাপ্টেন কুল হিসেবে। যে কোন চাপের পরিস্থিতি হোক না কেন, তিনি সব সময় মাথা ঠান্ডা রাখেন। এই ঠান্ডা মাথায় তিনি ভারতকে বহু হারা ম্যাচ জিতিয়ে এনেছেন। কিন্তু, এহেন ধোনিও একজনকে দেখলে রেগে যান। আর সেই কথাই এবার সকলের সামনে ফাঁস করে দিলেন ধোনির স্ত্রী সাক্ষী।
মঙ্গলবার নিজের ৩২ তম জন্মদিনে পা রাখলেন সাক্ষী ধোনি। আর তারপরেই বৃহস্পতিবারে চেন্নাই সুপার কিংস এর সতীর্থদের সঙ্গে ইনস্টাগ্রাম চ্যাটে জমিয়ে আড্ডা দিতে গিয়ে ফাঁস করলেন এই গোপন তথ্য। তিনি জানালেন, পৃথিবীতে একমাত্র একজনই আছে যাকে দেখলে ধোনি রেগে যান। এবং সে আর কেউ নয় তার নিজের স্ত্রী সাক্ষী।
বিশ্বের সকলের কাছেই তিনি প্রতিক্রিয়াহীন ভাবে থাকতে পারেন। আবেগ চেপে রাখার অসামান্য প্রতিভা রয়েছে ধোনির মধ্যে। কিন্তু সাক্ষী মাঝেমধ্যেই ধোনিকে রাগিয়ে দিতে পারেন। ধোনিকে রাগানোর অধিকার শুধুমাত্র তাঁরই আছে। তিনি আরো জানান, বাড়িতে তারা কখনও ক্রিকেট নিয়ে আলোচনা করেন না। ধোনির পেশা ক্রিকেট। বাড়িতে তিনি শুধুই একজন মানুষ।
প্রসঙ্গত, বিগত বেশ কয়েকদিন ধরে ধোনি একেবারেই ফর্মে নেই। চেন্নাই সুপার কিংসের জার্সিতে এবছরের আইপিএলে অংশগ্রহণ করেছিলেন মাহি। কিন্তু, এবছরের আইপিএলে ‘ মাহি মার রাহা হ্যে ‘ শোনা যায়নি। আইপিএলে একেবারেই ফর্মে ছিলেন না ক্যাপ্টেন কুল। এবছর প্রথম আইপিএল ছিল যেখানে চেন্নাই সুপার কিংস প্লে-অফে উঠতে পারেনি। ব্যাট হাতে পুরো টুর্ণামেন্টে করুণ অবস্থা ছিল ধোনির। সম্পূর্ণ টুর্ণামেন্টে ধোনির ঝুলিতে রয়েছে মাত্র ২০০ রান।
টুর্নামেন্ট চলাকালীন সময়ে, গুজব রটে যায়, ধ্বনি নাকি সামনের বছর থেকে আর আইপিএল খেলবেন না। কিন্তু, সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে শেষ ম্যাচে কিংস অধিনায়ক সকলকে জানিয়ে দেন, তিনি অবশ্যই সামনের বছর আইপিএল খেলবেন। আর সেই ঘোষণার পরই নতুন করে আশায় বুক বেধেছেন ধোনির অগণিত ভক্তরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…