টলিউড

Sandipta Sen: জন্মাষ্টমী স্পেশাল রাধিকা সাজে তাক লাগালেন পর্দার সারদামনি! রইলো ভিডিও

টলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম সন্দীপ্তা সেন। সন্দীপ্তা ২০০৮ সালে ‘দুর্গা’ সিরিয়াল দিয়ে টেলিভিশন পর্দায় অভিষেক করেন। এরপর একের পর হিট ধারাবাহিকে আকে অভিনয় করতে দেখা গিয়েছে। ২০২০ সালে ধারাবাহিকে ব্রেক নিয়ে করোনা পরিস্থিতি সামাল দিয়ে করুণাময়ী রাসমনি উত্তরপর্বে মা সারদা হয়ে ফিরেছেন সন্দীপ্তা সেন।

রানিমার ‘ছোট ঠাকুর’ গদাধরের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব হয়ে ওঠার কাহিনিই এবার উঠে আসবে এই ধারাবাহিকে। সঙ্গে সারদামণির সঙ্গে হবে ‘বহু প্রতীক্ষিত মিলন’। মা সারদার ভূমিকায় অভিনয় করতে পেরে সন্দীপ্তা যে একটা আলাদা অনুভূতি অনুভব করছেন। ইতিমধ্যে সারদামনির চরিত্রে দেখতে পেয়ে মা কাকিমারাও বেশ খুশি অভিনেত্রীর হাসি, টানাটানা চোখ আর অভিনয় দক্ষতা সকলকেই আকর্ষিত করেন।

অভিনয়ের পাশাপাশি অভিনেত্রী একজন দক্ষ নৃত্যশিল্পী। নিজের নাচ দিয়ে সকলকে মুগ্ধ করেছেন। গতকাল ছিল জন্মাষ্টমী। এই দিন রাধিকার সাজে সেজে তাক লাগালেন। অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়। এই দিন সন্দীপ্তার পরণে ছিল সাদা গোলাপি শাড়ি সাথে মানানসই ফুলের গহনা আর খোলা চুল আর মাথায় লাল টিপ সাথে মুখে লাস্যময়ী হাসি। ফুলের দোলনায় দোল খাচ্ছিলেন রাধিকে। ব্যকগ্রাউন্ডে বাজছে মিষ্টি মিউজিক। অভিনেত্রীর এই হাসি আর চোখের এক্সপ্রেশন দেখে অনেকে ঘায়েল। অনেকে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

উল্লেখ্য, সন্দীপ্তাধারাবাহিকের পাশাপাশি এখন ওয়েবসিরিজে নাম লিখিয়েছেন। ‘আস্তে লেডিস’ বলে একটি সিরিজে দেখা গিয়েছিল। এরপর অঞ্জন দত্তর লেখা এবং পরিচালনায় হইচই ওয়েব প্ল্যাটফর্মে আসতে চলেছে নতুন ওয়েব সিরিজ ‘মার্ডার ইন দ্য হিলস্’। আর সেখানেই প্রথম খলনায়িকার চরিত্রে অভিনয় করছেন সন্দীপ্তা। তাঁর চরিত্রের নাম ডা: নিমা প্রধান। এই ওয়েব সিরিজে অভিনেত্রীর অভিনয় বেশ পছন্দ করেছেন দর্শক।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026