বিনোদন

Madhumita: টলিউড থেকে সোজা হলিউডে পাড়ি দিলেন চিনি! ডিজনির চরিত্রে বঙ্গ তনয়া মধুমিতা

টেলিভিশনে বহু বছর ধরে অভিনয় করেছেন মধুমিতা সরকার। চারটি ধারাবাহিকে পর পর নায়িকার চরিত্রে অভিনয় করে গত বছর টলিউডে অভিষেক হয়েছে অভিনেত্রী মধুমিতা সরকার। প্রথম সিনেমাতেই নিজের ঘরোয়া মিষ্টি মেয়ের ইমেজ ভেঙে বোল্ড অবতারে বেরিয়ে এসেছিলেন তিনি। এই মুহূর্তে এসভিএফ-এর ব্র্যান্ড ফেস হয়ে উঠেছেন টলিউডের ফ্যাশানিস্তা ক্যুইন মধুমিতা। লাভ আজ কাল পরশু ছিল অভিনেত্রীর ডেবিউ সিনেমা। এরপর আরো দুটি সিনেমাতে অভিনয় করেছেন মধুমিতা। প্রথম সিনেমার মতো বাকি ২টি সিনেমাতে অভিনয়ের জন্য সাফল্য পেয়েছেন মধুমিতা।

সম্প্রতি অভিনেত্রী যশের সাথে জুটি বেঁধে ‘ও মন রে’ মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছেন। ভিডিও মুক্তির সাথে সাথে ইউটিউবে লক্ষ লক্ষ মানুষ ভালোবাসা জানিয়েছেন। বর্তমানে মধুমিতা সিনেমা আর ফটোসেশান নিয়ে বেজায় ব্যস্ত অভিনেত্রী। এখন তিনি অনেক বেশি বোল্ড ও সাহসী মধুমিতা অভিনীত প্রথম বড়পর্দার ছবি লাভ আজ কাল পরশু তে বেশ সাহসী দৃশ্যে দেখা গিয়েছিল তাকে‌।
এছাড়া নানান বোল্ড ফটোসেশান ও করেছেন। এখন আনন্দলোক ম্যাগাজিনের জন্য নানান ফটোশুট করে থাকেন।

দিন যত যাচ্ছে মধুমিতার অনুগামীর সংখ্যা বেড়েই চলেছে। এখন অভিনেত্রী নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালোই সক্রিয়। প্রতিদিন অভিনেত্রীকে সোশ্যাল মিডিয়াতে একঝলক দেখার জন্য হাজার হাজার অনুরাগী অপেক্ষা করে থাকে। আর অভিনেত্রীও নিজের সকল অনুগামীদের জন্য ভিন্ন ভিন্ন ফটোশুটের ছবি শেয়ার করে থাকেন। শুধু কি অনুগামী! মধুমিতার ঝকঝকে চেহারা, রুপের সৌন্দর্য এবং চোখের ভঙ্গি দেখে সেলিব্রেটিরাও প্রশংসায় পঞ্চমুখ।

তবে এবার কি অভিনেত্রী কি টলিউড ছেড়ে একেবারে হলিউডে পাড়ি দিতে চলেছেন? না এখনই হলিউডে যাচ্ছেননা টলিউডে থাকছেন। বাড়িতে অবসর সময়ে নেটিজেনদের আনন্দ দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়াতে একটি রিল ভিডিও প্রস্তুত করেন। ঘুম থেকে উঠে নো মেকআপ লুকে নিজেকে একটি ডিজনির চরিত্রে অভিনয় শুরু করেন। নিজের ভোলবদল দেখে নিজেই অবাক। কখনও হাসছেন, কখনও আবার চোখ ঘুরিয়ে ঘুরিয়ে নিজেকেই দেখে চলেছেন। এই মজার ভিডিও শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘ আর এভাবেই আমি প্রবেশ করলাম ডিজনির দুনিয়ায়…’। সঙ্গে হ্যাশট্যাগে জুড়ে দিয়েছেন #randomness #reelitfeelit। অভিনেত্রীর এই মজার রিল ভিডিও নিমেষে ভাইরাল হয়েছে নেট দুনিয়াতে ।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026