বিনোদন

Subhashree Ganguly: হাই স্লিটকাট গাউনে ‘হট’ লুকে ধরা দিলেন ইউভানের মাম্মা! নিন্দুকেরা সব চুপ

ইউভান জন্মের পর শুভশ্রী বিনোদন জগত থেকে সাময়িক বিরতি নিয়ে এপ্রিল মাসে ‘ডান্স বাংলা ডান্স’ রিয়ালিটি শোতে বিচারক হিসেবে হাজির হয়েছেন। আর এই অনুষ্ঠানে প্রেজেন্টেবেল হওয়ার জন্য প্রতিদিন নিত্য নতুন লুকে ধরা দেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আর এই নাচের মঞ্চে শুভশ্রীর ফ্যাশনিস্তা লুক আগুন ঝরাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আর সিজনে শুভশ্রীর সাথে বিচারকের আসনে সঙ্গ দিচ্ছেন জিত, এবং গোবিন্দা। 

১১ মাস আগেই প্রথম সন্তানের মা হয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। স্বাভাবিকভাবেই মা হওয়ার সুবাদে অন্যান মায়েদের মতো শুভশ্রীর শরীরে বেশ কিছু পরিবর্তন এসেছিল। ইউভানের জন্মের পরে অভিনেত্রীর শরীরে বিস্তর বেবি ফ্যাট ছিল। এই ওজন বৃদ্ধির জন্য ইউভানের মাকে সোশ্যাল মিডিয়ায় বারবার কটূক্তির শিকার হতে হয়েছে। কিন্তু পুরোনো শরীর ফিরে পাওয়ার চ্যালেঞ্জটা অনেক আগে থেকেই তিনি নেন। ইউভান ছয়মাস পর্যন্ত ব্রেস্টফিড করেছে ততদিন ছেলের জন্য ঠিক ঠাক ডায়েট ফলো করেছেন। তারপর থেকে একটু একটু করে পুরোনো রুটিনে ফিরে যান শুভশ্রী। যোগব্যায়াম দিয়ে মাত্র চার মাসেই নিজেকে পুরোদস্তুর পালটে ফেলেছেন অভিনেত্রী। শুভশ্রীর এই পরিবর্তন দেখে নিন্দুকেরাও চুপ।

আর এখন দিন যত যাচ্ছে, প্রত্যেক এপিসোডে বিচারক শুভশ্রী ধরা দিচ্ছেন চমকপ্রদ লুকে। ইতিমধ্যে আগামী এপিসোডের নিজের নতুন লুকের এক ঝলক প্রকাশ্যে এনেছেন নায়িকা নিজে। এই দিন বেগুনি হাই স্লিটকাট গাউনে লাস্যময়ী সাজে ধরা দিয়েছেন ইউভানের মাম্মা। বোল্ড অবতারব ধরা দিলেন অভিনেত্রী। তাঁর পোশাক থেকে মেকআপ জ্বলজ্বল করছে নেটদুনিয়াতে।

অভিনেত্রীর শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, বেগুনি হাই স্লিটকাট গাউনের সঙ্গে মানান সই করে, চুল হালকা কার্ল রেখেছেন আর চোখের মেক আপ ও ড্রেসের সাথে মানানসই বেগুনি আই শ্যাডো ব্যবহার করেছেন। ঠোঁটে ব্রাউন লিপস্টিক। সাজের সঙ্গে মানানসই রেখে কানে দুল, গলায় নেকপিস এবং হাতে আংটি পরেছেন। অভিনেত্রীর অ্যাক্সেসরিজগুলোও পুরোপুরি তাঁর সাজের সাথে পারফেক্ট। আর নিজের এই সাজের ভিডিও শেয়ার করে শুভশ্রী লিখেছেন, ‘সে ফিসফিস করে… তোমার অন্তরে অনুভূতি জাগে’। শুভশ্রীর এই স্টাইল এখন নেটদুনিয়ায় বেশ ভাইরাল। অভিনেত্রীর অনুরাগীরা ভালোবাসা জানিয়েছেন। অভিনেত্রী নিজের এই বিশেষ ফটোশ্যুটের ভিডিও পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায়।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026