পলিটিক্স

PAC : জন্মাষ্টমী পূজোয় বিধানসভায় স্পিকারকে এড়ালেন শুভেন্দু, পাল্টা সৌজন্য বোঝালেন স্পিকার

পাবলিক একাউন্ট কমিটির বিতরকের কারণ এবারে বিধানসভার জন্মাষ্টমী পুজোতেও সেই একই সমস্যা আবারও শুরু হলো। শুক্রবার বিধানসভার কর্মীদের আয়োজিত একটি অনুষ্ঠানে স্পিকারকে বয়কট করলো বিরোধী দল বিজেপি। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মঞ্চ ছাড়ার বেশ কিছুক্ষণ পরে সেখানে হাজির হলেন সুভেন্দু অধিকারি এবং অন্যান্য বিজেপি বিধায়কেরা। জানা গেল পাবলিক একাউন্টস কমিটি বিতরকের কারনেই তারা স্পিকারকে বয়কট করার পরিকল্পনা গ্রহণ করেছেন।

অন্যদিকে, শুভেন্দুকে পালটা সৌজন্যে মনে করিয়ে দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়।তিনি বলেছেন, ‘বিধানসভার ঐতিহ্য সবার জানা উচিত। বিধানসভা সবার জন্য। আগেও বিরোধীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমি চাইব উনার শুভবুদ্ধির উদয় হোক।’

প্রসঙ্গত উল্লেখ্য, প্রত্যেক বছরের মতো এ বছরও বিধানসভায় জন্মাষ্টমী পূজার আয়োজন হয়েছিল। চলতি বছরে ৫৯ তম বছরে পড়েছিল এই জন্মাষ্টমী পূজা। এই জন্মাষ্টমী পুজোতে সকল শাসক এবং বিরোধী সমস্ত বিধায়ককে বিধানসভায় ডাকা হয়েছিল। সাধারণত এই পুজোতে প্রধান অতিথি হিসেবে থাকেন বিধানসভার স্পিকার। এক্ষেত্রে নিজের সময়মতো উপস্থিত হয়েছিলেন বিমান বন্দ্যোপাধ্যায়। কিন্তু, দুপুর তিনটে নাগাদ অনুষ্ঠান শুরু হওয়ার সময় স্পিকার এবং অন্যান্য তৃণমূল বিধায়করা উপস্থিত থাকলেও উপস্থিত ছিলেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়করা। স্পিকার মঞ্চ ছাড়ার আধ ঘণ্টার বেশি সময় পরে বিধানসভায় প্রবেশ করেন শুভেন্দু।

বিধানসভায় প্রবেশ করে শুভেন্দু অধিকারী সরাসরি আয়োজকদের সঙ্গে কথা বলেন। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘অনুষ্ঠানে কোন বিভাজন নেই। কিন্তু শাসকদল পিএসিটা ছাড়ুক। তাহলে সমস্ত সমস্যা মিটে যাবে।’

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026