পলিটিক্স

তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্যরা, পুজোর আগে কি হবে ঘর ওয়াপসি?

দুর্গা পুজোর আগে একটি বড় ধাক্কা আসতে চলেছে বিজেপি শিবিরে। শোনা যাচ্ছে, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং দীপেন্দু বিশ্বাস সহ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করা বেশ কিছু নেতা-নেত্রী পুজোর আগেই আবারো ঘরে ফিরতে চলেছেন। রাজনৈতিক মহলের ধারণা পুজোর আগেই আবারো তৃণমূলের পতাকা হাতে ধরবেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং আরো অনেকে। তবে তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত স্পষ্টভাবে কিছু জানানো হয়নি এই বিষয়ে।

২০২১ এর নির্বাচনের আগে যখন বিজেপিতে যোগদান করার একটা হিড়িক পড়েছিল, সেই সময় সেই জোয়ারে গা ভাসিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সহ আরো অনেকে বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপিকে একেবারে ধূলিসাৎ করে দেওয়ার পর থেকেই নতুন করে ঘরে ফেরার পরিকল্পনা নিয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সঙ্গে করে চোখের জলে তৃণমূলকে বিদায় দিয়েছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। তারপরে আমরা থেকে দেখেছিলাম বিজেপির টিকিটে ডোমজুড় আসন থেকে প্রতিযোগিতা করতে। কিন্তু, এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীর কাছে তিনি বিশাল ব্যবধানে হেরে যান। তারপর থেকেই টুইটার এবং ফেসবুকে নানা জায়গায় বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কুনাল ঘোষ এবং মুকুল রায়ের সঙ্গে দেখা করে এসেছেন তিনি। পাশাপাশি পার্থ চট্টোপাধ্যায়ের মাতৃ বিয়োগ এর সময় তার সঙ্গে দেখা করেছিলেন রাজীব বন্দ্যোপাধ্যায়। এরপর থেকেই মনে করা হচ্ছিল, মুকুল রায়ের পথে হেঁটে বিজেপি ছেড়ে আবারো তৃণমূলের সঙ্গে যোগদান করবেন রাজীব বন্দ্যোপাধ্যায়।

প্রসঙ্গত উল্লেখ্য, কিছুদিন আগেই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরেছেন সপুত্র মুকুল রায়। স্ত্রী বিয়োগের পর থেকেই রাজীব বন্দ্যোপাধ্যায় বারংবার মুকুল রায়ের সঙ্গে দেখা করেছেন, তার সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন। অন্যদিকে একজন তৃণমূল কংগ্রেস কাউন্সিলের নিজেও বলেছেন, ‘ রাজিব তো আমাদের দলের ছেলে। ভালো ছেলে। শুভেন্দু ওকে ফুসলিয়ে নিয়ে গিয়েছিল। আমরা জানতাম রাজিব ফিরবে। তাই তিনি নিজেই যোগাযোগ করেছেন। তবে দলনেত্রী যতক্ষণ পর্যন্ত না সবুজ সংকেত দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু সবই অধরা।’

এবার প্রসঙ্গ আসে দিপেন্দু বিশ্বাস এর ব্যাপারে। এই প্রাক্তন ফুটবলার বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের সঙ্গ ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু তারপর যখন বিজেপি এবারের বিধানসভা নির্বাচনে হেরে যায়, তারপর থেকেই তৃণমূল কংগ্রেসের ফেরার আর্জি জানিয়েছিলেন তিনি। নারদ মামলায় মন্ত্রী এবং বিধায়কদের যেভাবে গ্রেফতার করা হয়েছিল তার প্রতিবাদে বিজেপি ত্যাগ করেছিলেন দীপেন্দু বিশ্বাস। তার পাশাপাশি, তৃণমূল কংগ্রেসে আবারো ফিরতে চেয়ে টুইট করেছেন সোনালী গুহ। সূত্রের খবর পুজোর আগে দীপেন্দু বিশ্বাস, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং সোণালী গুহ আবারও তৃণমূল কংগ্রেসে ফিরতে চলেছেন। তবে এখনো পর্যন্ত এই ঘরওয়াপসির তালিকায় সবার উপরে রয়েছেন রাজীব বন্দ্যোপাধ্যায় এবং দীপেন্দু বিশ্বাস।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026