বছর দুয়েক আগে দিলীপ ঘোষের গলায় আমরা শুনেছিলাম গরুর দুধের সোনা পাওয়ার একটা অদ্ভুত কাহিনী। চিকিৎসক এবং প্রাণিবিদদের একেবারে হতবাক করে দিয়ে, দিলীপ ঘোষ বলেছিলেন, ‘গরুর দুধে সোনার ভাগ থাকে। তাই দুধ হলুদ হয়। দেশি গরুর কুজের মধ্যে একটা স্বর্ণনাড়ি থাকে। সেখানে সূর্যের আলো পড়লে সোনা তৈরী হয়।’ আজকেও তিনি তার সেই মন্তব্যে অনড় থাকলেন।
লাগাতার বিতর্কের পরেও নিজের সেই মন্তব্যের প্রেক্ষিতে তিনি আজকে উল্টে সমালোচকদের বুদ্ধি নিয়ে এবং তাঁদের দুধ খাওয়া নিয়ে প্রশ্ন তুললেন দিলীপ ঘোষ। তিনি আজকে একটি সাংবাদিক বৈঠকে সমালোচকদের বললেন, ‘আসল দুধই খাননি।’ যার পরে আবারো নতুন করে শুরু বিতর্ক।
দিলীপ ঘোষ এদিন বলেন, ‘কোলকাতা এবং আশেপাশের এলাকায় গো-পালন হয়না বললেই চলে। তাই আমরা প্যাকেট দুধ খাই। আমি বলেছিলাম গরুর দুধে সোনা পাওয়া যায়। অনেকে এটার বিরোধিতা করেছিলেন। কিন্তু যারা আসল দুধ খাননি, তারা এই দুধ থেকে সোনা পাবেন কিকরে?’
যদিও দিলীপের এই গরুর দুধের সোনা নিয়ে মন্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। দিলীপ ঘোষের কাছে তিনি আর্জি জানিয়েছেন যেন তিনি সেই স্বর্ণনাড়ি যুক্ত একটি গরু তাকে দেন। তারপরে ফিরহাদ হাকিম, সেই গরুটিকে নিয়ে গবেষণা করতে চাইছেন বলেও জানিয়েছেন। এখন এটাই দেখার, সোনা মেশানো দুধ দেওয়া গরু কি দিলীপ ঘোষ আনতে পারেন নাকি না?
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…