বিনোদন

Mohor: লাল লেহেঙ্গায় মোহময়ী ‘মোহর’, ছবি দেখে মসকরা করলেন শঙ্খ স্যার!

এই অভিনেত্রীকে বাঙালী মা কাকিমা দুঃসাহসী মোহর বলেই জানে। যে অন্যায়ের প্রতিবাদ করতে দুবার ও ভাবেনা। নিজের পড়াশোনা করে মাথা উঁচু করে বাঁচবে বলে নিজের বিয়ে থেকে পালিয়ে কলকাতা আসে মোহর। তারপর কলেজে পড়তেই পড়তেই নিজের শিক্ষকের প্রেমে পড়েন। এই নিয়ে ধারাবাহিক চলে। কলেজের অধ্যাপকের সাথে কলেজ পড়ুয়ার প্রেম। শঙ্খ আর মোহরের প্রেম, ভালোবাসা, ঝগড়া আর খুনসুটি দেখতে পছন্দ করেন বহু বাঙালি দর্শক।

তবে সবচেয়ে বেশি পছন্দ মোহরের জীবনের এই সংগ্রাম। মোহরের আসল নাম সোনামনি সাহা। দেবী চৌধুরানী ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন অভিনেত্রী। প্রথম সিরিয়ালে অভিনয় করেই বেশ জনপ্রিয় হন সোনামনি। এই ধারাবাহিক শেষ হতেই পরের দজন শুরু হয় মোহর। মাত্র ২৩ বছর বয়সেই টেলিভিশন জগতে সকলের প্রিয় পাত্রী হয়ে উঠেছেন সোনামনি সাহা।

ছোটপর্দার সুপারহিট অনস্ক্রিন জুটি শঙ্খ-মোহরের অফ-স্ক্রিন রসায়ন কতটা জমজমাট? ফের তার প্রমাণ  মিলল সোশ্যাল মিডিয়ার পাতাতে। ধারাবাহিকের মতে বাস্তবেও প্রতীক নিজের কো-স্টার সোনামণি সাহার সঙ্গে তা ফের প্রমাণিত হল। সোনামনি অভিনয়ের পাশাপাশি মডেলিং আর ফটোশুট করতে বেশ ভালোবাসেন৷ শুক্রবার ফেসবুকের দেওয়ালে নিজের নতুন ফটোশ্যুটের ছবি পোস্ট করেন মোহর ওরফে সোনামণি। শেয়ার করা ছবিতে দেখা গিয়েছিল সুন্দর লাল লেহেঙ্গা-চোলিতে লাস্যময়ী অভিনেত্রী। ঢেউ খেলানো খোলা চুল, কুন্দনের জুয়েলারিতে পারফেক্ট ব্রাইডাল সাজে মোহর। এই ফটোসেশানে সোনামনির রূপের ছটা ঝরে পড়ছে ছবিতে।

শঙ্খ স্যারের প্রিয়তমা মোহরের এই লুক দেখে ঘায়েল হয়েছে বহু পুরুষ হৃদয়। কিন্তু সোনামণির সঙ্গে খুনসুটি করার একটা সুযোগ হাতছাড়া করলেননা পর্দার সঙ্গে চুলোচুলি করবার সুযোগ ছাড়লেন না শঙ্খ স্যারবে। এই ছবিতে কমেন্ট বক্সে উঠে এল তির্যক মন্তব্য। প্রতীক এই ছবির মন্তব্য লিখেছেন, ‘পারফেক্ট ব্লেন্ড অফ ইন্দো-জাপানিজ বিউটি’।সঙ্গে একগুচ্ছ হাসির ইমোজি। আসলে সোনামণিকে আগেও প্রতীক জাপানি গুড়িয়া বলে সম্বোধন করেছেন। তাই এখানেও ইন্দো-জাপানিজ বিউটি বলে প্রতীকের মন্তব্য। তবে সে যাই হোক মোহরের এই ব্রাইড্যাল শ্যুট বেশ ভালোই ভাইরাল।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026