বিনোদন

Debchandrima Singha Roy:অতীত ভুলে নতুন সফর শুরু করলেন অভিনেত্রী দেবচন্দ্রিমা রায়

টেলিভিশনের জনপ্রিয় জুটির মধ্যে সায়ন্ত মোদক আর দেবচন্দ্রিমা সিং রায় ছিল অন্যতম সেরা জুটি। সম্প্রতি এরাঁও নিজেদের প্রেমের সম্পর্ককে ইতি টেনেছেন রিলের এই জনপ্রিয় জুটি। সায়ন্ত ও দেবচন্দ্রিমার প্রেমের সূত্রপাত হয় রিল লাইফে প্রেম করতে করতে । কালারস বাংলা-র ‘কাজললতা’ ধারাবাহিকে কাজের সময় থেকেই দুজনের বিশেষ বন্ধুত্বের সূত্রপাত। প্রায় তিন বছর পেরনোর পর সেই সম্পর্ককে সকলের সামনে আনলেন ২০২০র ১৪ ফেব্রুয়ারিতে। আর নিজেদের ভালোবাসা এই দিনেই উদযাপন করেছিলেন দেবচন্দ্রিমা।

টেলিটাউনের এই জুটি এক সঙ্গেই থাকতেন এবং তাদের দুটি পোষ্য‌ও আছে। প্রায়শই নিজেদের ভালোবাসার নানান মুহূর্ত তাঁরা তুলে ধরতেন নিজেদের সোশ্যাল মিডিয়ার পাতায়। কিছুদিন আগেই দেবচন্দ্রিমার জন্মদিন উদযাপন করতে দেবচন্দ্রিমা এবং সায়ন্ত পৌঁছে গিয়েছিলেন মালদ্বীপে। মালদ্বীপে নানান রোম্যান্টিক মুডে ধরা পড়েছেন। তবে মাঝে গুঞ্জন শুরু হয় এদের সেই সম্পর্কের ভাঙনের কথা। কিছুদিন আগে নিজেদের ব্রেক আপের কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন সাঁঝের বাতি খ্যাত জনপ্রিয় অভিনেত্রী। তবে ব্রেকআপের পর এই এক নতুন যাত্রা শুরু করলেন দেবচন্দ্রিমা সিংহ রায়।

সায়ন্ত এবং দেবচন্দ্রিমার জুটি দারুণ পছন্দ করতেন দর্শকেরা, কারণ তাদের একসঙ্গে কাটানো বিভিন্ন মুহূর্ত তারা শেয়ার করতেন নিজেদের অনুরাগীদের সঙ্গে। বিশেষ করে সায়ন্তর ইউটিউব চ্যানেল কনফিউজড বক্সে। আর এই চ্যানেলে প্রায়ই একসঙ্গে দেখা যেত এই জুটিকে। একসঙ্গে থাকতেন ও তারা, কিন্তু এমন একটি প্রেমের সম্পর্ক যে কখনো ভেঙে যেতে পারে তা দর্শকেরা এখনো মানতে পারছেন না। তবে আগের মতো বহাল আছে সায়ন্ত’র ইউটিউব চ্যানেল। কারণ দুজনেই মনে করে। জীবন কারো জন্য থেমে থাকে না। তাই সায়ন্ত দেবচন্দ্রিমাকে ছাড়া নিজের বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছেন সেখানে ভ্লগ করছেন।

এবার দেবচন্দ্রিমাও এই কদিনের মধ্যেই একটি নতুন যাত্রা শুরু করলেন দেবচন্দ্রিমা। এবং শুরু করতে না করতেই সাফল্য পেলেন। কারণ অনেক দিন ধরেই বড় অভিনেত্রীর কাছে অনুরোধ আসছিল আগের ইউটিউব চ্যানেলে ফিরে আসতে। তবে সেই চ্যানেলে তিনি ফিরবেননা তা তিনি স্পষ্ট জানিয়েছিলেন। তাই সকলের অনুরোধে নিজের ইউটিউব চ্যানেল খুলে ফেললেন দেবচন্দ্রিমা সিংহ রায় ওরফে সকলের প্রিয় চারু। প্রথম দিনে একটি ভিডিও আপলোড করার পরই সাবস্ক্রাইবারের সংখ্যা হাজার ক্রস করেছে। আর একদিনের মধ্যে ইউটিউবস সাবস্ক্রাইবার হাজার পেরিয়ে যাওয়া মানে এটা মুখের কথা নয়। এমনকি প্রথম ভিডিয়োতেই দারুন ভিউস সংখ্যাও হয়েছে। আর তাতেই ভীষণ খুশি অভিনেত্রী। এর জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026