টলিউড

Srabanti Chatterjee: ‘ভালোবাসি…!’ প্রিয় মানুষের জন্মদিন উদযাপনে ব্যস্ত অভিনেত্রী শ্রাবন্তী

শ্রাবন্তী চ্যাটার্জি! নিজের জীবনে যত চড়াই উৎরাই হোক না কেন নিজের জীবনের প্রিয় মানুষদের সাথে ভালোবাসায় থাকতে ভালোবাসেন। আর প্রিয় মানুষদের জন্মদিন হলে তো কথাই নেই। বিশেষ মানুষদের জন্মদিন বিশেষ ভাবে উদযাপন করতে ভালবাসেন অভিনেত্রী শ্রাবন্তী। শুধু ছেলের জন্মদিন নয়, আশেপাশে সকল কাছের মানুষ অর্থাৎ প্রিয়জনেদের জন্মদিন ঘিরেও নানান পরিকল্পনা থাকে শ্রাবন্তীর। ঠিক যেমন আজ অভিনেত্রীর অন্যতম প্রিয় মানুষের জন্মদিন। তাঁর সঙ্গে মিষ্টি ছবি শেয়ার করে প্রথমে ভার্চুয়াল মাধ্যমে শুভেচ্ছা জানালেন অভিনেত্রী।

শ্রাবন্তীর দুই দিদি আছে। আজ শ্রাবন্তীর বড় দিদির জন্মদিন। দিদির সঙ্গে নিজের একটি মিষ্টি ছবি নিজের সোশ্যাল মিডিয়ার পেজে শেয়ার করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘… আ স্পেশ্যাল কাইন্ড অব ডবল… হ্যাপি বার্থডে দিদি, ভালবাসি…।’ এরপর অনুরাগীরাও ভালোবাসা জানিয়েছেন। এবছর শ্রাবন্তীর দিদির জন্মদিন অভিনেত্রীর কাছে একটু বেশিই স্পেশ্যাল। কারণ এবছর চ্যাটার্জি পরিবারে এসেছে নতুন অতিথি। গণেশ চতুর্থীর দিনই মা হয়েছেন শ্রাবন্তীর দিদি। তাঁর পুত্রসন্তানের জন্মের পর প্রথম ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন শ্রাবন্তী। মাসি হওয়ার খুশি ভাগ করে নিয়েছিলেন নিকের অনুরাগীদের সঙ্গে।

ভালবাসার সন্ধান তো সকলেই করেন। শ্রাবন্তীও ব্যতিক্রম নন। তাঁর ব্যক্তিগত জীবনে যেমন ভালবাসা এসেছে তেমনই এসেছে বারবার বিচ্ছেদও। অভিনয় কেরিয়ারে অসংখ্য দর্শক তাঁকে ভালবেসেছেন। আবার রাজনীতির ময়দানেও প্রাথমিক ভাবে ভালবাসা পেয়েছেন বলেই দাবি করেছিলেন। ভালবাসা দিয়ে অনেক কিছু জয় করা যায় বলে মনে করেন অভিনেত্রী। তবে আজ অভিনেত্রীর তৃতীয় বিয়ে ভাঙনের পথে। রোশন সিং এর সাথে তাঁর বৈবাহিক সম্পর্কের টানাপোড়েনের খবর এখন সকলেরই জানা। আগের দুটো বিয়ে ও টেকেনি শ্রাবন্তীর।

হঠাৎ করে সকলকে চমকে দিয়ে ২০১৯-এর জুন মাসে গোপনে পঞ্জাবের এক গুরুদ্বারে বিয়ে করেছিলেন অভিনেত্রী। প্রথম প্রথম তৃতীয় বরের সঙ্গে ঘনিষ্ঠ ছবিতে ভরা থাকত অভিনেত্রীর সোশ্যাল মিডিয়ার দেওয়াল। তৃতীয় বিয়ে নিয়ে নানান ভাবে ট্রোলড হতে হয় অভিনেত্রীকে। তবে কোনোদিন তা পাত্তা দেননি অভিনেত্রী। গত বছর অক্টোবর থেকে আলাদা থাকছেন শ্রাবন্তী আর রোশন। মাত্র ১৭ মাস সংসার করেছেন রোশন-শ্রাবন্তী। প্রায় ১ বছর যাবত এক ছাদের তলাতেও একে ওপরের থেকে আলাদা থাকার মাঝে নিজের স্ত্রীকে নিজের কাছে ফিরে পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন রোশন। মনের দূরত্ব তৈরি হয়েছে অনেক আগে। রোশন এই বিয়ে টিকিয়ে রাখতে চাইলেও এবার কাগজে কলমে তিন নম্বর বিয়ে পাট চুকিয়ে ফেলতে চান শ্রাবন্তী।

 

Pritisha Dey

Recent Posts

৩ দিনের ঝড়-বৃষ্টির সতর্কতা! ৬০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া, বজ্রপাত-শিলাবৃষ্টির আশঙ্কা বাংল

রাজ্যে ফের বদলাতে চলেছে আবহাওয়া। স্কোয়াল ফ্রন্টের প্রভাবে আজ থেকে টানা তিন দিন দক্ষিণবঙ্গ ও…

March 27, 2026

১৯ বছরের ছোট ব্যবসায়ীর সঙ্গে নাম জড়াল! মালাইকার প্রেম নিয়ে চাঞ্চল্য, কী বললেন ছেলে আরহান?

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা আবারও শিরোনামে। অর্জুন কাপুরের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন…

March 27, 2026

RCB-র এই ৫ আগুন তারকার তাণ্ডবে ছিন্নভিন্ন হবে SRH, জয় ছিনিয়ে আনায় তাঁরা বিশেষজ্ঞ

আইপিএল ২০২৬ শুরুর আগেই উত্তেজনা চরমে, আর প্রথম ম্যাচেই হতে চলেছে হাইভোল্টেজ সংঘর্ষ। বেঙ্গালুরুর চিন্নাস্বামী…

March 27, 2026

DA বকেয়া নিয়ে বড় ধোঁয়াশা কাটল! নতুন নিয়মে সরাসরি হাতে টাকা নয়—জানুন কীভাবে পাবেন

রাজ্য সরকারি কর্মীদের বহু প্রতীক্ষিত বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে অবশেষে বড় আপডেট সামনে এল।…

March 27, 2026

টাকা আসেনি অ্যাকাউন্টে? যুবসাথী নিয়ে বড় আপডেট—কেন দেরি, কীভাবে পাবেন ১৫০০ টাকা জানুন

আবেদন করার পরও এখনও অনেকের অ্যাকাউন্টে যুবসাথীর টাকা ঢোকেনি—এই নিয়ে স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। অনেকেই ভাবছেন,…

March 27, 2026

ভোটের আগে বিস্ফোরক চার্জশিট! ৩৮ পাতায় তৃণমূলের বিরুদ্ধে কী কী অভিযোগ তুলছে BJP—জানলে চমকে যাবেন

ভোটের মুখে রাজ্যের রাজনীতি আরও গরম হতে চলেছে। বিজেপি এবার তৃণমূল সরকারের বিরুদ্ধে একটি বড়সড়…

March 27, 2026