বিনোদন

‘এখনও ভালবাসায় আর বিয়ে বিশ্বাস করি ‘ সম্পর্ক নিয়ে অকপট স্বীকারোক্তি অভিনেত্রী শ্রাবন্তীর

টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে শ্রাবন্তী চট্টোপাধ্যায় একজন। অভিনয় জীবনের থেকে তাঁর ব্যক্তিগত জীবন বেশি চর্চায় থাকে অভিনেত্রীর। বিশেষ করে অভিনেত্রীর বিবাহিত জীবন নিয়ে। গত বছর দুর্গাপুজোর সময় থেকে শ্রাবন্তীর তৃতীয় স্বামী রোশন সিং এর সঙ্গে বৈবাহিক সম্পর্কে চিড় ধরাতে দুজন সম্পূর্ণ আলাদা থাকছেন। তবে রোশন এখন অভিনেত্রীর কাছে ক্ষমা চেয়ে একসাথে সংসার করতে চাইছেন৷ তবে অভিনেত্রীর জীবনে হাজার টানাপোড়েন থাকলেও নিজের কাজের কোনো ক্ষতি করেননি।

সম্প্রতি এক সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে শ্রাবন্তী নিজের মনের কথা শেয়ার করলেন। তিনবার অভিনেত্রী বিবাহিত সম্পর্কে আবদ্ধ হয়েছেন তবে তিনটি বিয়ে সাক্সেস হয়নি। অভিনেত্রী জানান, এখনো তাঁর বিয়ের উপর থেকে ভরসা ওঠেনি। তবে তিনি নতুন সম্পর্কে জড়ানোর আগে দশবার ভাববেন এ কথাও বলেন। তিনি আরো বলেন, একাধিক সম্পর্ক ভাঙলেও এখনও ভালবাসার ওপর কোনোভাবে তিনি আস্থা হারাননি। স্পষ্ট ভাবে অভিনেত্রী জানান, তিনি এমন মানসিক অবস্থাতেই নেই যে প্রেম কিংবা বিয়ের কথা ভাববেন। তবে তিনি এখনও ভালবাসায় বিশ্বাস করেন। আর এই বিশ্বাস করতে অভিনেত্রীকে সাহায্য করেছে তাঁর পরিবার, বোন।

বর্তমান চর্চিত প্রেমিক অভিরূপ নাগ চৌধুরীর সাথে নিজের প্রেম প্রসঙ্গে শ্রাবন্তী সরাসরি কথা বলেছেন। তিনি প্রথমেই নিজেকে কন্ট্রোভার্সি কুইন বলে আখ্যা দিয়েছেন। এইজন্যই মানুষ তাঁকে নিয়ে এত কথা বলতে পারেন। তিনি আরও বলেন, অভিরূপ তাঁর ফ্ল্যাটের একই বিল্ডিংয়ে থাকেন। তাই তাঁদের বন্ধুত্বের সার্কেলটাও এক। তাঁরা দুজনেই খুব ভাল বন্ধু। ‘অভিরূপ এখনো সিঙ্গেল আর তিনি সেপারেটেড। সেই জন্যই তাঁদের ডেটিং নিয়ে এত চর্চা। তবে তিনি কখনো এই বিষয়ে কোনো গুরুত্ব দেননি।

যঅভিরূপ জন্মদিনে আংটি প্রসঙ্গে অভিনেত্রী জানান, অভিরুপ লিখেছিলেন যে ওই উপহার বিশেষ কারও থেকে পাওয়া…। কিন্তু কোথাও শ্রাবন্তীর নাম উল্লেখ করেননি। গুরুত্বপূর্ণ ব্যক্তি তো অভিরুপের পরিবার ও হতে পড়ে। তিনি বলেন করোনা পরিস্থিতিতে মানুষের হাতে সময় থাকাতে সেই জন্য নানান মুচমুচে গসিপ তৈরী করছেন। অবশ্য এই গসিপ নিয়ে অভিনেত্রীর স্পষ্ট উত্তর, তিনি এই সব বিষয়টিকে পুরোপুরি ইগনোর করেন। তিনি মজা করে বলেন,ন’কুছ তো লোগ কহেঙ্গে, লোগো কা কাম হ্যায় কেহনা’। শ্রাবন্তী আরো বলেন, তিনি কোনোভাবেই রোশনের সাথে নিজের বিয়ে আর টিকিয়ে রাখবেননা। বরং তিনি নিজের পরিবার আর কাজের মধ্যে থাকতে চান।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026