বাংলার বদলা ত্রিপুরায়। কার্যত এরকম ভাবেই শুরু হলো তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ত্রিপুরা জার্নি। জার্নির শুরুতেই সরাসরি গাড়িতে এসে পড়ল লাঠির ঘা। সামনে একদল দুষ্কৃতী, হাতে বিজেপির পতাকা। মুখে স্লোগান গো ব্যাক অভিষেক। উত্তপ্ত ত্রিপুরার রাজনীতি।
সূত্রের খবর অনুযায়ী, উদয়পুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি পৌঁছাতে না পৌঁছাতেই গাড়ির উপরে পড়ল লাঠির ঘা। দেখা গেল বেশ কিছু দুষ্কৃতী হাতে বিজেপির পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে। ঘটনাটির ভিডিও রেকর্ডিং করে টুইটারে পোস্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেই।
উদয়পুর থেকে ত্রিপুরেশ্বরী মন্দিরে যাওয়ার রাস্তায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে লাঠি এবং ইট দিয়ে আঘাত করার অভিযোগ উঠল বিজেপি কর্মীদের বিরুদ্ধে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শেয়ার করা ভিডিওতে এই ঘটনা দেখা যাচ্ছে। এখনো পর্যন্ত এই ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি কোন মিডিয়ার পক্ষ থেকেই। ভিডিওতে দেখা যাচ্ছে রাস্তার দুই পাসে অগুনতি বিজেপি সমর্থক বিজেপির পতাকা হাতে দাঁড়িয়ে রয়েছেন। তার মধ্যে কয়েকজন ব্যক্তি আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির উদ্দেশ্যে লাঠি মারছেন।
ত্রিপুরেশ্বরী মন্দিরে প্রবেশ করেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, “কিছুদিন আগে আমরা অতিথি দেব ভব এর স্লোগান শুনতাম। সেই স্লোগানের একটি নিদারুণ নিদর্শন দেখতে পেলাম আজকে। যে বিজেপি নেতারা বাংলায় এসে গণতন্ত্র বলে গলা ফাটাতেন, এই বিজেপি নেতারা আজকে কোথায়? ত্রিপুরার কি অবস্থা? ত্রিপুরার মানুষ এর জবাব দেবেন।” যদিও ত্রিপুরা বিজেপি সাধারন সম্পাদক কিশোর বর্মন কার্যত তৃণমূলের উদ্দেশ্যে হুংকার দিয়ে বলেছেন, “অভিষেক বা যে কেউ আসুন, এখানে কেউ কিছু করতে পারবেন না।”
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…