বিনোদন

ডিজিটাল ডেবিউকে স্মরণীয় করতে কি করলেন শাহিদ কাপুর! রইলো ভিডিও

প্রত্যেক নায়ক নায়িকার ইচ্ছা বড় পর্দাতে অভিনয় করবে। অনেকেই ডিজিটাল প্ল্যাটফর্মে অভিনয় করতে এক্কেবারে চায়না। তবে বর্তমান পরিস্থিতিতে করোনার প্রকোপে দর্শক সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে প্রায় ভুলে গিয়েছে৷ এখন ডিজিটাল মাধ্যমই ভরসা সকল স্টার দের জন্য। কিছু অভিনেতা অভিনেত্রী আছে যারা আগেই এই মাধ্যমে নাম লিখিয়েছেন তবে এবার ধীরে ধীরে এই প্ল্যাটফর্মে নাম লেখানো শুরু করছে। ঠিক তেমনই ডিজিটাল প্ল্যাটফর্মে এবার নাম লেখালেন খোদ শাহিদ কাপুর।

নিজের ডিজিটাল অভিনয় শুরু করার আগেই জানিয়েছিলেন,এই নতুন ফর্ম্যাটে নিজের প্রথম ইনিংস স্মরণীয় করে রাখার জন্য যা যা প্রয়োজন হবে তা তিনি করতে রাজী আছেন। এই কাজের জন্য তাঁকে যদি বিভিন্ন ঝুঁকিও নিতেও হয় তাতেও তিনি কোনও কসুর করবেন না। যেমন কথা তেমন কাজ করতে ভালোবাসেন ওড়তা পাঞ্জাবের অভিনেতা।জনপ্রিয় পরিচালক জুটি রাজ-ডিকের পরিচালনায় ওয়েব ডেবিউ করছেন তিনি। এবারে এই ওয়েব সিরিজে নিজের চরিত্রের লুককে আরও জমাটি করে তুলতে এক নয়া পদক্ষেপ নিলেন।

শাহিদ নিজের শরীরে আঁকলেন এক আস্ত ট্যাটু।ওয়েব সিরিজে নিজের চরিত্রের লুককে ফুটিয়ে তুলতে এই নতুন ট্যাটু তাও বললেন অভিনেতা৷ সোশ্যাল মিডিয়াতে এই নতুন ট্যাটুর ভিডিওটি পোস্ট করেছেন তিনি। শেয়ার করা ভিডিয়োতে দেখা যাচ্ছে, কবীর সিংয়ের কানের নিচ থেকে শুরু করে ঘাড়ের একটি সাইডে রয়েছে চারটি ভিন্ন আকারের বাজপাখি। সঙ্গে কাঁধেও আছে ইংরেজি কার্সিভ হরফে লেখা কয়েকটি শব্দ। যা দেখে বোঝাই যাচ্ছে ওয়েব দুনিয়াতে কাজ করার জন্য তিনি কতটা এক্সসাইটেড।

এই ভিডিয়োর ক্যাপশনে তিনি লিখেছেন,”সেটে অপেক্ষা করছি। রাজ এবং ডিকে আমাকে খুব শীঘ্রই ডাকবে। বিজয় সেতুপতি এবং রসিকা খান্নার সঙ্গে স্ক্রিন শেয়ার করার জন্য আমি আর অপেক্ষা করতে পারছি না”। শাহিদের এই পোস্ট দেখে পরিচালক জুটিও কমেন্ট করেছেন, ‘শট রেডি। লেটস্ রোল।’ রসিকা লিখেছেন, ‘ঘর কি মুরগি ডাল বরাবর।’ অনেকেই অভিনেতার এই নতুন ট্যাটু দেখে প্রশংসা করেছেন। তুমুল ভাইরাল হয় সেই ভিডিও।

উল্লেখ্য, নিজের ডিজিট্যাল ডেবিউ নিয়ে যথেষ্ট নার্ভাস ও আছেন অভিনেতা। অন্যদিকে,‘ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে কাজ করার পর রাজ এবং ডিকের বাজার এখন বেশ গরম। তাই নিজের ডিজিট্যাল ডেবিউয়ের অন্যতম নির্দেশক হিসেবে এঁদেরকেই বেছে নিয়েছেন শাহিদ কাপুর। আর এদের সাথে নিজের প্রথম ডেবিউ করা নিয়ে বেশ উত্তেজিত অভিনেতাও।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026