বিনোদন

Raj-Subhashree: ‘আগর তুম সাথ হো…’, রাজ-শুভশ্রীর রোম্যান্টিক নাচ দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া

এক সন্তানের বাবা মা বলে কি ভালোবাসা কমে যাবে? না এক্কেবারেই না বরং দিন দিন এই লাভ বার্ডসের ভালোবাসা বেড়ে গিয়েছে। কার কথা বলছি বলুন তো? হ্যাঁ ঠিক ধরেছেন আমি টলিউডের লাভ বার্ডস শুভশ্রী আর রাজ চক্রবর্তী থুরি রাজশ্রীর কথা বলছি। ইউভান আসাতে দায়িত্ব বাড়লেও এই জুটির ভালোবাসাতে কোনোদিন কোনো কমতি হয়নি। বরং দিন দিন কাপল গোল দিয়ে যাচ্ছে এই জুটি। আর এই জুটির ভালোবাসা সত্যি দেখার মতো। এদের প্রেম পর্ব থেকে বিয়ে তারপর ইউভানের জন্ম পুরোটাই সিনেমার গল্প।

তবে এখন রাজের কাঁধে বিশাল বড় দায়িত্ব। রাজ এখন একজন দায়িত্বশীল বিধায়ক। তাই কাজের অনেকটাই দায়িত্ব বেড়েছে শুভশ্রীর হাবি। অভিনেত্রী জানিয়ে জানিয়েছেন আগের তুলনায় এখন পরিবারকে কম সময় দিচ্ছেন রাজ কারণ ব্যারাকপুরবাসীর দায়িত্ব যে তাঁরই স্বামীর কাঁধে। অবশ্য তাতে বিন্দুমাত্র আক্ষেপ নেই। অন্যদিকে এখন শুভশ্রীও সারাদিন ব্যস্ত থাকেন ইউভান আর নিজের রিয়ালিটি শোয়ের কাক নিয়ে।

মাস তিনেক ধরেই রাজশ্রীর আগের মতো রোম্যান্স সেভাবে পরিলক্ষিত হয়না সোশ্যাল মিডিয়াতে। তবে মঙ্গলবার রাতে শুভশ্রীর ইনস্টাগ্রাম পোস্টে ফের সেই রোম্যান্সের ঝলক দেখা গেল। জনপ্রিয় হিন্দি গান ‘আগর তুম সাথ হো’ একে অপরের হাত ধরে বল ড্যান্স করলেন টলিউডের এই তারকা দম্পতি। এই দিন দুজনেই ড্রেসের রঙ নীল। শুভশ্রী নীল সালোয়ারে সজ্জিত অন্যদিকে স্ত্রীর সাথে রঙ মিলিয়ে রাজের পরনেও নীল পাঞ্জাবি আর অফ হোয়াইট পাজামা। কাজ থেকে ফাঁক পেতেই দুজনে ফের প্রেমের জোয়ারে ভাসলেন।

এই সুন্দর ভিডিয়োর ক্যাপশনেও গানের লাইন যোগ করে শুভশ্রী লিখেছেন, ‘ভালোবাসার মানুষের সঙ্গে একদম রঙ মিলিয়ে ‘। এই সুন্দর ভিডিও শেয়ার হতে অভিনেত্রীর ভালোবাসার মানুষেরা প্রশংসায় ভরিয়ে দিলেন। উল্লেখ্য, রাজের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে শুভশ্রীর দুটি ছবি- ‘ধর্মযুদ্ধ’ এবং ‘হাবজি গাবজি’।এছাড়াও শুভশ্রী অভিনীত আরো দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বিসমিল্লাহ’ আর ‘ধূমকেতু’। অন্যদিকে শোনা যাচ্ছে খুব শীঘ্রই শ্যুটিং সেটে ফিরছেন শুভশ্রী

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026