বিনোদন

Raj Kundra: শিল্পার শেট্টির বাড়ি থেকে মিলল ৭০টি পর্ন ভিডিও, ফাঁস হল সব প্রমাণ

সোমবার রাতে বলিউডে ফের এক নতুন রহস্যের উন্মোচন হল। কুন্দ্রা পরিবারে বিনা মেঘে বজ্রপাত। পর্ন সিনেমা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী শিল্পপতি রাজ কুন্দ্রা। গত সোমবার মুম্বাই ক্রাইম বাঞ্চের পুলিশ গ্রেফতার করলেন অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রাকে। মুম্বাই পুলিশের অভিযোগ নীল ছবি বানিয়ে সেগুলো ওয়েবসাইটে প্রকাশ করা হয়। পুলিশসূত্র থেকে জানা গিয়েছে, এই ব্যাবসার অন্যতম মূল পান্ডা হলেন রাজ। সব রকম তথ্য প্রমাণ সংগ্রহ করার পরই পুলিশ শিল্পার স্বামীকে গ্রেপ্তার করেছেন।

দিন যত যাচ্ছে এই জটিল কেসের জট একটা একটা করে খুলছে মুম্বাই পুলিশ। এই কেসে বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন তথ্য এল মুম্বই পুলিশের হাতে। বৃহস্পতিবার রাজ-শিল্পার বাড়িতে রেড করে পুলিশ। আর তারপরই হাতে নাতে রাজের বিরুদ্ধে আরো প্রমাণ উঠে এল। তাঁদের হাতে উঠে এল ৭০টি পর্ন ভিডিও। তদন্ত করে জানা যায় বিভিন্ন প্রোডাকশন হাউজের সাহায্য নিয়ে তৈরি করেছিলেন রাজের প্রাক্তন পিএ উমেশ কামাত। এমনকি পুলিশ রাজ ও উমেশের হোয়াটস অ্যাপ চ্যাট থেকে খুঁটিয়ে জানতে পেরেছে গত বছরই গুগল প্লে স্টোর থেকে হটশটস অ্যাপ সরিয়ে দেওয়ার পর তাঁরা এই সমস্ত গুলো রাখার আরও সংরক্ষিত জায়গার খোঁজে ছিলেন।

পাশাপাশি কিছু সফট পর্ন ভিডিও তৈরি করে নিজেদের কাছে সংরক্ষিত করার পরিকল্পনাও করছিলেন তাঁরা। শুধু এই নয় শিল্পপতির বাড়ি থেকে একটি সার্ভারও উদ্ধার করেছে পুলিশ। যা পাঠানো হয়েছে ফরেন্সিক ল্যাবে। খতিয়ে দেখা হবে এই সার্ভার থেকেই পর্নোগ্রাফি ভিডিও রাজ কুন্দ্রার ইউকের কোম্পানি কেরিনে পাঠানো হত কি না।ভিয়ান ইন্ডাস্ট্রির অফিস এবং জেএল স্ট্রিম-এর অফিসে তল্লাসি চালিয়েও রাজ কুন্দ্রা এবং তাঁর বন্ধু প্রদীপ বকসীর ব্যাপারে বেশ কিছু তথ্য এসেছে পুলিশের হাতে।

জানা গিয়েছে দুই বন্ধু হোয়াটসঅ্যাপে কেরিন অ্যাপে আপলোড হওয়া পর্ন ক্লিপের সাবস্ক্রিপশন পেমেন্ট নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এছাড়া
২০২০ সালের শেষের দিকে গুগল প্লে স্টোর থেকে
হটশটস অ্যাপ সরিয়ে দেওয়া কর্নফারমেশান দেন প্রদীপ। উত্তরে রাজ আবার লেখেন, কোনও চিন্তা নেই বন্ধু। ইতিমধ্যে প্ল্যান বি-র কাজ শুরু হয়ে গিয়েছে। খুব বেশি হলে ২-৩ সপ্তাহের মধ্যেই নতুন অ্যাপ আইওএস এবং অ্যানড্রয়েড প্ল্যাটফর্মে লাইভ হয়ে যাবে।’ তিনি আরো লেখেন, বিএফ শুরু হওয়ার আগে চেষ্টা করে দেখা এইচএস চালু রাখার। আপাতত অত্যধিক বোল্ড ভিডিয়োগুলি সরিয়ে দেওয়া হোক।

মুম্বাই পুলিশ জানিয়েছেন, এই মামলার এতদূর তদন্ত পর্যন্ত এই কান্ডের মাথা রাজই। সব প্রমাণ রাজের বিরুদ্ধে। তবে বলিউডে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, সত্যি কি এই ব্যাপারে কিছু জানতেন না শিল্পা। বাড়িতে থাকা পর্ন ভিডিয়োগুলোও সমন্ধে কিছু জানেননা। বাড়ির মধ্যে এত ভিডিও কী করে তাঁর অজানা থাকতে পারে। নাকি তিনি ভয় পেয়ে চুপ আছেন। তবে এর মাঝে স্বামীর সাথে থানায় দেখা করতে যাননি অভিনেত্রী।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026