রাজ্য

Shah Rukh Khan: শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের টোপ! নদিয়ার কিশোরীকে মুম্বাইয়ে পাচারের চেষ্টা

ফেসবুকে আলাপ থেকে শুরু, তারপর ঘনিষ্ঠতা। সোশ্যাল মিডিয়ার বন্ধুকে একেবারে নিজের আপন বন্ধু ভেবে ফেলেছিল নদীয়ার এই তরুণী। তারপর আবার সরাসরি বলিউডের বাদশা শাহরুখ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব। নদীয়ার পলাশীপাড়া নিম্নবিত্ত পরিবারের কিশোরী ভেবেছিল হয়তো সেই বন্ধুর দৌলতে তার জীবন একেবারে পাল্টে যাবে। তবে মাত্র কয়েক দিনের মধ্যেই তার সেই ভাবনা একেবারে ভেঙে চুরমার হয়ে গেল।

পরিকল্পনামাফিক ওই তরুণীকে মুম্বাইতে পাচার করার সমস্ত প্লানিং করে ফেলেছিল ওই যুবক। কিন্তু শেষ মুহূর্তে সমস্ত প্ল্যানিং ভেস্তে যায়। চল্লিশোর্ধ এই ব্যক্তিকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ। তরুণী পাচারের অভিযোগে তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। পুলিশ সূত্রে খবর, শুভান নামক ওই ব্যক্তি দিন কয়েক আগে সোশ্যাল মিডিয়ায় ওই তরুণীর সঙ্গে আলাপ করে। ধীরে ধীরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।

ফেসবুক প্রোফাইলে নিজের ছেলেরও ছবি দিয়ে রেখেছিল ওই ব্যক্তি। কিশোরী দাবি করেছে, বলিউডের ছবিতে কাজ করার প্রস্তাব দিয়েছিল ওই ব্যক্তি। খুব সহজেই ওই কিশোরী তার প্রস্তাবে রাজি হয়ে যায়। সুবান তাকে নিতে আসবে বলে দাবি করে। সেই প্ল্যান তৈরি করার জন্য সমস্ত প্রস্তুতি নেওয়া শুরু হয়। গত পনেরোই জুলাই নদীয়ার পলাশীপাড়ার কোচিং ক্লাস থেকে ওই কিশোরীকে পিকআপ করে ওই ব্যক্তি। তারপরে সরাসরি হাওড়া স্টেশন। সেখান থেকে মুম্বাইয়ের একটি ট্রেন ধরে শুভান এবং ওই তরুণী।

অন্যদিকে কোচিং থেকে মেয়ে বাড়ি না ফেরায়, অভিবাবকরা চিন্তায় পড়ে যান। পুলিশের ডায়েরি করা হয় এবং ওই কিশোরীর খোঁজ শুরু করে পুলিশ। তার মোবাইল নম্বর ট্র্যাক করে পুলিশ তাকে খুঁজতে চেষ্টা করে কিন্তু সেই সমস্ত যোগাযোগের রাস্তা আগেই বন্ধ করে রেখেছিল সুভান। আগে ভাগেই কিশোরীর নজর এড়িয়ে সিম কার্ড ভেঙে ফেলে বিয়ে ছিল ওই ব্যক্তি। মোবাইল ফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। এরপর পুলিশ যোগাযোগ করে রেল কর্তৃপক্ষ এবং রেল পুলিশের সঙ্গে। হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই কিশোরীর সন্ধান মেলে। মুম্বাই গামী ট্রেনে উঠতে দেখা যায় তাকে। তারপরে সরাসরি যোগাযোগ করা হয় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ রেলওয়ে টার্মিনাসে। সেখানে রেল পুলিশ শুবানাকে গ্রেফতার করে এবং ওই কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশের তৎপরতায় তারিফ করতে হয় এই মামলায়। বর্তমানে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে কিশোরীকে এবং সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই তাকে পরিবারের হাতে তুলে দিয়েছে নদীয়া জেলা পুলিশ। অন্যদিকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে অভিযুক্তকে তুলে দেওয়া হয়েছে। বর্তমানে তাকে জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছে পশ্চিমবঙ্গ পুলিশ।

John Fabian

Recent Posts

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026

অমৃত ভারত প্রকল্পে বদলে যাচ্ছে হলদিবাড়ি স্টেশন! মিলবে একাধিক আধুনিক সুবিধা

রেলযাত্রীদের জন্য সুখবর। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ হলদিবাড়ি রেল স্টেশনকে নতুন রূপে…

June 4, 2026

পেট্রোল না ইলেকট্রিক বাইক? কেনার আগে জানুন লাভ-লোকসান, নইলে হতে পারে বড় ভুল

বর্তমান সময়ে নতুন বাইক কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হতে পারে—পেট্রোল…

June 4, 2026

তাপপ্রবাহের মাঝেই স্বস্তির খবর! দক্ষিণবঙ্গে বাড়ছে বৃষ্টির সম্ভাবনা, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিন ধরে তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ায় নাজেহাল দক্ষিণবঙ্গের মানুষ। দিনের বেলায় চড়া রোদ…

June 4, 2026

অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন ঠিকঠাক হয়েছে তো? অনলাইনে এভাবেই চেক করুন স্ট্যাটাস

পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম আলোচিত সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডার (Annapurna Bhandar)-এর আবেদন প্রক্রিয়া বর্তমানে অফলাইন…

June 4, 2026

বেসরকারি হাসপাতালেও বাধ্যতামূলক আয়ুষ্মান ভারত! বড় পদক্ষেপ রাজ্য সরকারের

পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শুধু সরকারি হাসপাতাল নয়, এবার রাজ্যের বেসরকারি হাসপাতাল…

June 3, 2026