বিনোদন

Swastika :’ক্রাশ’কে দেখে লজ্জায় লাল হয়ে গেলেন সকলের প্রিয় রাধিকা! নিজেই বললেন অভিনেত্রী

এই তো কদিন আগের কথা! সবে সবে শেষ হয়েছে রাধিকার সফর। যদিও গত মাসেই ‘কি করে বলব তোমায়’ ধারাবাহিকেত শ্যুটিং শেষ করেছেন স্বস্তিকা দত্ত। তবে সিরিয়াল শেষ হলেও ক্যামেরা থেকে নিজেকে এক্কেবারে দূরে সরিয়ে নেননি স্বস্তিকা। আপতত একাধিক ফটোশ্যুট নিয়ে ব্যস্ত অভিনেত্রী। পাশাপাশি নিজের মনের মানুষের সাথে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। একজন অভিনেত্রী আর একজন তো গায়ক। স্বস্তিকা আর শোভনের রসায়ন চোখে পড়ার মতো।

তবে এর মাঝে যদি ক্রাশের সাথে দেখা তখন? শুধু কি দেখা তার সাথে স্টেজ শেয়ার তখন তো অভিনেত্রী একটু লজ্জা পাবেই। হ্যাঁ স্বস্তিকার পছন্দের মানুষের সঙ্গে ৪ বছর পর দেখা। তাই তিনি নিজের হাসি যেন আর ধরে রাখতে পারলেন না। শুধু তাই নয়, রীতিমতো ব্লাশ করে ফেললেন তিনি। আর এই কথা নিজেই নিজের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানালেন স্বস্তিকা।স্বস্তিকার এই পছন্দের মানুষ সকলের প্রিয় একজন অভিনেতা। অনেকের বং ক্রাশ বললেও কিছু কম নয়। এই অভিনেতার ব্যাবহার থেকে কথাবার্তায় দর্শকদের মত‌ই মুগ্ধ স্বস্তিকাও।

তাই ৪ বছর পর তাঁর সঙ্গে দেখা হয়ে দারুন খুশি হয়েছেন স্বস্তিকা। ভাবছেন কে এই অভিনেতা যার সঙ্গে দেখা হ‌ওয়ার পর এতটা খুশি হয়ে গেলেন স্বস্তিকা?ইনি আর কেউ নন ছোটপর্দা, ওয়েব প্ল্যাটফর্ম বা এবং বড়পর্দাতেও দর্শকদের মন জুড়ে বিরাজ করছেন সকলের প্রিয় অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়। বর্তমানে বিক্রম চট্টোপাধ্যায়কে দেখা যাচ্ছে প্রথমবার সঞ্চালক হিসেবে ডান্স বাংলা ডান্সের মঞ্চে। পাশাপাশি ব্যস্ত রয়েছেন একাধিক সিনেমা আর ওয়েব সিরিজের শ্যুটিং এ।

একই ইন্ডাস্ট্রিতে কাজ করেও প্রায় ৪ বছর পর বিক্রমের সঙ্গে দেখা হলো স্বস্তিকার। তাও আবার ড্যান্স বাংলা ড্যান্স এর মঞ্চে। তাই প্রিয় মানুষের সঙ্গে এতদিন বাদে দেখা হয়ে এদিন দারুন সময় কাটালেন স্বস্তিকা। বিক্রমের সঙ্গে হাসিমুখে আর লজ্জা লজ্জা মুখে একটি সেলফিও তোলেন। আর সেই ছবি পোস্ট করে স্বস্তিকা লিখেছেন, ‘চার বছর পর বিক্রমের সঙ্গে দেখা হলো তাঁর, তাঁর মুখ লাল দেখানোর কারণ তিনি ব্লাশ করছেন। বিক্রম একজন অত্যন্ত বিনয়ী একজন মানুষ’। এরপর এই ছবি পোস্ট হতেই অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন। স্বস্তিকার এই পোস্ট দেখার পর থেকেই ডান্স বাংলা ডান্সে এর পরবর্তী এপিসোড দেখার অপেক্ষা করছেন দর্শকেরা। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026