দেশ

গতি বৃদ্ধি করছে ভারতীয় রেলওয়ে, লঞ্চ হচ্ছে একেবারে নতুন সুপারফাস্ট ট্রেন

এবার থেকে রাত আটটায় যদি হাওড়া থেকে ট্রেনে ওঠেন তাহলে পরের দিন সকাল আটটার মধ্যে দিল্লি পৌঁছে যেতে পারবেন। এরকম একটি অত্যন্ত দ্রুতগতির রেল সার্ভিসের সূচনা করেছে ভারতীয় রেলওয়ে। দিল্লি মুম্বাই এবং দিল্লি হাওড়া রুটের ট্রেনের জন্য এই নতুন পরিষেবা চালু করেছে ভারতীয় রেলওয়ে। মাত্র ১২ ঘন্টার মধ্যে এই রুটে যাতায়াত করা সম্ভব হবে, যার কারণে একদিকে যেমন নষ্ট হবে না সময় তেমনি অনেকের ক্ষেত্রে কিন্তু সুবিধা হবে।

আপনি যদি কোনো রোগীকে নিয়ে যান, কিংবা যদি আপনার ট্রেনে উঠতে কোন সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে আপনার জন্য ভারতীয় রেলওয়ের এই বিশেষ ট্রেন অত্যন্ত কার্যকরী হবে কারণ এই ট্রেনে আপনাকে খুব কম সময়ে থাকতে হবে। সূত্রের খবর অনুযায়ী, আগামী ২০২৪ সাল পর্যন্ত এই নতুন প্রজেক্ট বাস্তবায়িত হয়ে যাবে। হাওড়া থেকে মুম্বাই যেতে মোটামুটি ২৫ ঘন্টা সময় লাগে যেখানে হাওড়া থেকে দিল্লি যেতে সময় লাগে ১৭ ঘণ্টা। ফলে এতক্ষণ যে সময়টা নষ্ট হয়, সেটা আর হবে না। ইতিমধ্যেই এই প্ল্যান উপর মহলের সবুজ সংকেত পেয়ে গেছে। খুব শীঘ্রই এই নতুন প্ল্যান এর উপরে কাজ করা শুরু হবে।

জানা যাচ্ছে দুটি রুটে ট্রেনের গতি বাড়িয়ে ১৬০ কিলোমিটার প্রতি ঘন্টা করে দেওয়া। এর ফলে মুহুর্তের মধ্যে আপনারা ট্রেনে করে অন্য জায়গায় চলে যেতে পারবেন। জানিয়ে রাখি বর্তমানে দিল্লি হাওড়া রুটে ট্রেন মোটামুটি ৮৫ কিলোমিটার প্রতি ঘন্টা এবং দিল্লী মুম্বাই রুটে প্রতি ঘন্টায় ১৩০ কিলোমিটার গতিতে দৌড়ায়। কিন্তু, যদি ১৬০ কিলোমিটার গতিতে ট্রেনকে নিয়ে যেতে হয় তাহলে কিছু পরিবর্তন করতে হবে রেললাইনে এবং তার আশেপাশে।

ভারতীয় রেলওয়ে রাজার উচ্চপদস্থ ইঞ্জিনিয়ার বললেন, এত দ্রুত গতিতে যদি ট্রেন চালাতে হয় তাহলে সেরকম ধরনের লাইন প্রয়োজন যেগুলি এত দ্রুতগতির ট্রেনকে সামলাতে পারবে। তার সাথে সাথেই কড়া নজরদারি এবং লেভেল ক্রসিং এর সংখ্যা বৃদ্ধি করা হবে। যাত্রীদের নিরাপত্তাকেও অগ্রাধিকার দিয়ে ট্রেনের নিরাপত্তার জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি রাখা হবে। নিয়মিত ট্র্যাক পরিদর্শন এবং মেরামতের জন্য স্বয়ংক্রিয় মেশিন এবং সিগনালিং এবং টেলিকম এর জন্য প্রচুর খরচ করবে ভারতীয় রেলওয়ে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026