টলিউডের অন্যতম জনপ্রিয় আর কুল অভিনেত্রীর মধ্যে একজন হলেন স্বস্তিকা মুখার্জি। স্বস্তিকা এই নামটা মাথায় এলে অনেকে বলবে বিতর্কিত চরিত্র। তিনি না চাইলেও অভিনেত্রীর সম্পর্ক নিয়ে তৈরি হয়ে যায় গসিপ। প্রকৃতপক্ষে স্বস্তিকা হলেন প্রতিবাদী চরিত্র। এককথায় বললে ছকভাঙা কন্যাও বলা যেতে পারে। তবে এসবে স্বস্তিকার এখন কিছুই যায় আসে না। জীবনের অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ তিনি সেরার জায়গা দখল করে নিয়েছেন।
টলিপাড়ার প্রথমসারির অভিনেত্রীদের মধ্যে স্বস্তিকা এখন একজন। ২০২০ সালে একের পর এক হিট সিনেমা আর ওয়েব সিরিজ উপহার দিয়েছেন স্বস্তিকা মুখার্জি। বাংলা আর হিন্দি দুই ভাষাতেই অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন অভিনেত্রী। নতুন বছরে একের পর এক প্রজেক্টে কাজ করছেন অভিনেত্রী। সম্প্রতি স্বস্তিকা অভিনীত ‘মোহমায়া’ ওয়েব সিরিজও বেশ প্রশংসা পেয়েছে। নতুন বছরে পাতাললোক ওয়েব সিরিজের পর ফের একবার অনুষ্কা শর্মা ও কারনেশ শর্মার প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করলেন স্বস্তিকা। অন্বিতা দত্তের পরিচালনায় নেটফ্লিক্স অরিজিনাল ফিল্ম ‘কোয়ালা’তে অভিনয় করেছেন তিনি।
অভিনেত্রী অভিনয়ের পাশাপাশি নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশি ভালো সক্রিয়। আর এখানে নিজের নানান ফটোশুট আর নাচের ভিডিও। কখনো করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের জন্য হেল্পলাইন নম্বর ও শেয়ার করেছেন। তবে এসবের পাশাপাশি কখনো নিজের হেয়ারস্টাইল থেকে নানান সাজ পোশাক নিয়ে সোশ্যাল মিডিয়ায় বারে বারে ট্রোল হয়েছেন তিনি। কিন্তু প্রতিবারই সপাটে জবাব দিয়েছেন সেই সব সমালোচকদের।
স্বস্তিকা মানেই স্পষ্টবাদী।স্বাধীনচেতা জীবন। নিজের পোশাক হোক বা চুল বা বোল্ড অভিনয়, পাঁচজনে কি বলল না বলল তাতে পরোয়া করেন না অভিনেত্রী। সম্প্রতি একটি নতুন ছবি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন স্বস্তিকা, যা দেখে মুখে কথা সরছে না নেটিজেনদের। এই ছবিতে দেখা যাচ্ছে, গাঢ় সবুজ রঙা একটি শাড়ি পরেছেন স্বস্তিকা। পাড়ে রূপোলি জড়ির কাজ আর এই সাজের সঙ্গে মানানসই বোহেমিয়ান স্টাইলে রূপোর গয়না, কপালে বড় লাল টিপ, এলো চুল। বিনা ব্লাউজে স্বস্তিকার রূপ যেন উথলে উঠছে। অভিনেত্রীর এই রুপ দেখে নেটনাগরিকরা মুগ্ধ হয়ে গিয়েছেন। হাজার হাজার লাইক পড়েছে এই ছবিতে। তুমুল ভাইরাল হয় পোস্ট।
The cast of Hulu’s The Secret Lives of Mormon Wives reportedly voiced concerns about Taylor…
The critically acclaimed comedy-drama Marty Supreme is set to arrive on HBO Max on April…
Simone Ledward-Boseman, widow of Black Panther star Chadwick Boseman, is sharing heartfelt memories of their…
Chuck Norris, the martial artist and action star best known for Walker, Texas Ranger and…
Peacock has officially renewed Nelly and Ashanti: We Belong Together for a second season. The…
Country superstar Tim McGraw is officially headed to the Country Music Hall of Fame. The…