বিনোদন

সুবানের সঙ্গে বিয়ে করে ফেঁসে গেছি, আফসোস করলেন কৃষ্ণকলির ‘শ্যামা’, তুমুল ভাইরাল ভিডিও

জি বাংলা চ্যানেলে সম্প্রচারিত ধারাবাহিক ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের মুখ্য চরিত্র শ্যামা ওরফে তিয়াসা রায় সম্প্রতি তাঁর স্বামী সুবানের সঙ্গে একটি মজাদার ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে তিয়াসা লিপ মেলাচ্ছেন ‘শুধু তোমারই জন্য‘ ফিল্মের একটি জনপ্রিয় গানের লাইন, ‘ দেখতে বর বর / কিন্তু আস্ত বর্বর/ একটা জুটে গেছে কপালে, দেখতে হ্যান্ডসাম/কিন্তু ফেলুরাম/ ফেঁসে গেছি আমি অকালে।‘ তিয়াসার চোখে-মুখে মজাদার রিয়্যাকশন। কিন্তু সুবান নিজের মনে একনাগাড়ে মোবাইলে গেম খেলছেন। এই ভিডিওটি নেটিজেনদের পছন্দ হয়েছে। ভিডিওটি পোস্ট করার কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়।

কিছুদিন আগেই তিয়াসা ও সুবান নিজেদের বিবাহবার্ষিকী পালন করেছেন। তিয়াসা বিবাহবার্ষিকীর ছবি নিজেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। বিবাহবার্ষিকীর থিম রং ছিল নীল। সেইমতো বিবাহবার্ষিকীর দিন নীল রঙের কেক আনা হয়েছিল। নীল রং-এর পাঞ্জাবি পরেছিলেন সুবান এবং তার সাথে মিলিয়ে নীল শাড়ি পরেছিলেন তিয়াসা। শাড়ির সাথে মানানসই করে খোঁপায় নীল রঙের ফুল দিয়েছিলেন তিয়াসা। তার সাথে তিনি পরেছিলেন কুন্দনের গয়না। বিবাহবার্ষিকীর দিন তিয়াসা ও সুবান ফের একবার মালাবদল সারলেন। এরপর হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়ে ছবি তোলেন তাঁরা। নেটিজেনরা মনে করছেন,এই সমস্ত কিছুই প্রকৃতপক্ষে তাঁদের সাংসারিক সমস্যা ধামাচাপা দেওয়ার জন্য।

কিছুদিন আগে তিয়াসা ও সুবানের পারিবারিক অশান্তি চরমে ওঠে। তিয়াসা গোবরডাঙা থানায় পৌঁছে যান সুবানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার জন্য। কিন্তু পরে সুবান গিয়ে সমস্ত মিটমাট করে তিয়াসাকে ফিরিয়ে নিয়ে আসেন। তিয়াসা অভিযোগ করেছেন, তাঁর খ্যাতির কারণে সুবান ও তাঁর মধ্যে ইগোর লড়াই শুরু হয়েছিল। অপরদিকে সুবান বলেন যে,তিয়াসার মা তিয়াসাকে শ্বশুরবাড়ি থেকে নিয়ে যেতে চান কারণ তিয়াসা এখন বিখ্যাত নায়িকা।

এই মুহূর্তে তিয়াসা জি বাংলার জনপ্রিয় বাংলা ডেইলি সোপ ‘কৃষ্ণকলি’-তে মুখ্য চরিত্র শ্যামার ভূমিকায় অভিনয় করছেন। এই চরিত্রটি তাঁকে আলাদা পরিচিতি দিয়েছে। অভিনেতা নীল ভট্টাচার্য এই ধারাবাহিকে শ্যামার স্বামী নিখিলের চরিত্রে অভিনয় করছেন। নিখিল ও শ্যামার অনস্ক্রিন রসায়ন বরাবর নেটিজেনদের চর্চার বিষয় হয়ে উঠেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026