জ্যোতিষ

আজ ১৬ ই অক্টোবর, জানুন আজকের রাশিফল

মেষ – চুটিয়ে প্রেম করুন। আপনার প্রেমিক বা প্রেমিকার সান্নিধ্য আপনাকে মানসিক শান্তি দেবে। আপনি নতুন কাজ করার প্রেরণা পাবেন। তবে অত্যাধিক আবেগ আপনার দুঃখের কারণ হয়ে উঠতে পারে। সম্ভব হলে প্রেমিক বা প্রেমিকার সঙ্গে একান্তে সময় কাটান। আজ আপনার অর্থভাগ্য ভালো। নতুন কোন কাজের সুযোগ পেতে পারেন। আপনি যদি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তবে সাময়িক লাভের মুখ দেখতে পারেন। পরিবারের সঙ্গে সময় দিন, আপনি আজ নিকটবর্তী কোন আত্মীয়র থেকে মিশ্র সংবাদ পেতে পারেন।

বৃষ – আজ আপনার নিকট বন্ধু অথবা বান্ধবী আপনার সঙ্গে বিস্বাসঘাতকতা করতে পারে অথবা আপনাকে অন্যায় কোন কথা বলতে পারে। সুতরাং বন্ধুত্বে দূরত্ব বৃদ্ধির সম্ভবনা আছে। ধৈর্য ধরুন, ভ্রমন পরিকল্পনা করুন। আপনার ভ্রমণযোগ আছে। অর্থভাগ্য আজ আপনার মিশ্র। আপনি চাইলে আজ হনুমানজির চালিশা পড়তে পারেন। এটি আপনাকে সাহস দেবে ও বুদ্ধি বিকাশে সহায়তা করবে।

মিথুন – ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো কাটবে। বকেয়া টাকা পেতে পারেন। বিক্রি ভালো হবে। তবে গৃহ বিবাদে আপনি জড়িয়ে যেতে পারেন, ফলে মন বিচলিত থাকবে। সম্ভব হলে আজ বেশীরভাগ সময় আপনি আপনার কাজে মন দিতে পারেন। আজ আপনি জানতে পারবেন যে আপনার সঙ্গীর ভালবাসা আপনার জন্য সত্যিই গভীর ভাবপূর্ণ। আপনার শুভ রং আকাশী নীল। সম্ভব হলে এই রঙের পোশাক আপনি আজ পরিধান করতে পারেন।

কর্কট – পুরনো কোন ব্যাধি অথবা ঘা অথবা চোট থাকলে তা থেকে আপনি আজ পরিত্রাণ পেতে পারেন। তবে নতুন করে ফাঁড়ার যোগ রয়েছে। যেকোনো সময় আজ আপনি বিবাদে জড়িয়ে যেতে পারেন। প্রেম ভাগ্য ভালো। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি অতি উত্তম। পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার সম্ভবনা আছে, তবে আপনার স্মার্টনেস আপনাকে বিপদে ফেলতে পারে। সতর্ক থাকুন

সিংহ- অফিসে বসের থেকে পুরস্কার পেতে পারেন অথবা আপনার প্রোমোশন হতে পারে। সুনাম অর্জনের বিরাট সুযোগ রয়েছে আজ আপনার হাতে। আপনি আজ সহকর্মীদের ঈর্ষার কারণ হতে পারেন। তবে যদি আপনার সংকল্প স্থির থাকে তবে আপনি জীবনে অগ্রগতি করতে পারবেন ‌। স্বাস্থ্য আজকে আপনার ভালোই থাকবে তবে পরিবারের কারও অসুস্থতা বাড়তে পারে। আজকে আপনার শুভ রং হলো গোলাপি, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তবে আপনি গোলাপি রঙের পরিবর্তে পেঁয়াজি রং ব্যবহার করতে পারেন। সম্ভব হলে অর্থ দান করুন দুস্থদের এটি আপনার মনকে প্রেরণা যোগাবে।

কন্যা- আপনি যদি কোনো অসুস্থতার মধ্যে দিয়ে গিয়ে থাকেন তবে সেই অসুস্থ থেকে আপনি পরিত্রান পেতে পারেন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো নয়। মনোযোগ বাড়ান ও পড়াশোনার প্রতি বিশেষ দিন। আজকে আপনার শুভ রং হলো নীল। আজকে আপনি নতুন কিছু ক্রয় করতে পারেন। আপনি যদি ভবিষ্যতের জন্য কোন প্ল্যান করে থাকেন তবে তা আজকে আপনাকে একটি সহজ মোড় নিতে সাহায্য করবে। মোটের উপর আজকে আপনার উৎসাহ চরম পর্যায়ে থাকবে।

তুলা-এই রাশির জাতক-জাতিকারা জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো মামলায় জড়িয়ে যেতে পারেন। পরিস্থিতি স্বাভাবিক থাকলেও মনে উদ্বেগ থাকবে। বিনা কারণে অধিক অর্থ ব্যয় হতে পারে। প্রিয়জনের স্বাস্থ্য খারাপের দিকে যেতে পারে। প্রয়োজন হলে চিকিৎসকের মতামত নিন। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি ভালোই থাকবে। পরীক্ষায় সাফল্য পাবেন। সম্ভব হলে আপনি যোগা অথবা ধ্যান করতে পারেন। এটি আপনার মনকে সাহস যোগাবে ধৈর্য বাড়াবে।

বৃশ্চিক – কোন না কোন কারনে আজকে আপনি চরম বিপদের সম্মুখীন হতে পারেন। মিথ্যা অপবাদে আপনি নিজেকে জড়িয়ে ফেলতে পারেন। চেষ্টা করুন তর্ক এড়িয়ে চলতে। প্রেমিকার সঙ্গে বা প্রেমিকের সঙ্গে আপনার সময় আজ ভালোই কাটবে। আর্থিক গোলযোগের সম্ভাবনা রয়েছে। আপনি হয়তো শ্বাসকষ্টজনিত রোগে বা সমস্যায় ভুগতে পারেন। যথাসম্ভব নিজের যত্ন নিন সম্ভব হলে তুলসী মধু এসব আপনি দিনে একবার করে খেতে পারেন। ঠান্ডা জল বা ঠান্ডা পানীয় এড়িয়ে চলুন।

ধনু – ক্রোধ বিনাশের কারণ। আর আপনি ক্রোধে আজকে জড়িয়ে পড়তে পারেন। ক্রোধ আপনার কাজ বিনষ্ট করতে পারে। প্রিয়জনের সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ, পরীক্ষায় ভালো ফল লাভের সম্ভাবনা রয়েছে। আজ আপনার শুভ রং হলুদ। সম্ভব হলে আজকে আপনি শিবের উপোস করতে পারেন অথবা নিরামিষ খেয়ে শিবের মাথায় জল ঢালতে পারেন। এই কার্য আপনাকে ও আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে।

মকর – আপনার মন আজকে আপনার সঙ্গ দেবে না। বিভিন্ন বিভ্রান্তমূলক চিন্তা আপনাকে বিভ্রান্ত করতে পারে। মতপার্থক্যের জেরে আপনার মন চঞ্চল উদাস থাকবে। ব্রাহ্মণের উত্তম যোগ রয়েছে কাছেপিঠে কোন স্থান থেকে ঘুরে আসতে পারেন। বিদ্যার্থীদের মনোযোগ বাড়ানো দরকার। অহেতুক চঞ্চলতা বিদ্যার হানি ঘটাতে পারে।

কুম্ভ – উদর পীড়া আপনাকে আজকে কষ্ট দিতে পারে। এছাড়াও শ্বাসকষ্ট জনিত সমস্যায় আপনি ভুগতে পারেন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক। রাত্রে ঠাণ্ডা দুধ সেবন করুন হলুদ সহযোগে। সকালে মধু ও তুলসী পাতা চিবিয়ে খান। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুবই উত্তম। পরীক্ষায় ভালো ফল লাভের সম্ভবনা রয়েছে। যারা বিবাহিত তাদের বিবাহিত দিনটি খুবই ভালো যাবে। ছোটখাটো ভ্রমণের যোগ রয়েছে।

মীন – এই রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির বিশেষ সুযোগ রয়েছে। যারা ব্যবসা করছেন তাদের অর্থ ভাগ্য খুবই ভালো, বকেয়া টাকা ফেরত পেতে পারেন। যারা লটারি কাটেন তাদের জন্য আজকের দিনটি শুভ। বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। মন চঞ্চল থাকার কারণে ভালো ফল লাভের সম্ভাবনা কমে যাবে। রাশির জাতক-জাতিকাদের বলব আপনি আজকে দিনে একবার হনুমান চালিশা পাঠ করতে পারেন সম্ভব হলে নিরামিষ খেতে পারেন। কোন কিছুই বাধ্যতামূলক নয় তবে আপনি চাইলে খাজুরি করতে পারে কারণ এটি আপনার মনকে শান্ত রাখতে সাহায্য করবে ওর সাহস যোগাবে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026