বিনোদন

‘ওই নীল জার্সিতে তোমায় দেখতে চাই’, ভালোবাসার মানুষকে বিশেষ বার্তা ঝিলিকের

ঝিলিককে মনে আছে? সেই শিশুশিল্পী যার টানে বাঙালি রীতিমতো স্নান-খাওয়া ভুলে টেলিভিশনের পর্দার সামনে বসে থাকত। ঝিলিকের কষ্টে কেঁদে উঠতো হাজার হাজার মা কাকিমা। ঝিলিক ওরফে তিথি বসুর অভিনয়ে যেমন মুগ্ধ করেছিল দর্শকদের তেমনি তার মাকে কাছে না পাওয়ার দুঃখ, কষ্ট গভীরভাবে স্পর্শও করেছিল বাঙালি দর্শককে। আবার ঝিলিক যখন নিজের মাকে খুঁজে পায় তখন দর্শক ও আনন্দে উচ্ছ্বসিত হয়েছে। তার সেই ছবিই ধরা রয়েছে দর্শকদের মনের মণিকোঠায়।

তিথি মা ধারাবাহিকের আগে শিশুশিল্পী হিসেবে টলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন। তিথির প্রথম কাজ ছিল সুপারস্টার প্রসেনজিত ও স্বস্তিকা মুখোপাধ্যায় অভিনীত “বন্ধু” সিনেমা। বাংলাদেশের সিনে জগতে ডেবিউ করেন ‘হৈমন্তী’ টেলিফিল্ম দিয়ে। এরপর অভিনেত্রী স্টার জলসার ‘ময়ূরপঙ্কী’ ধারাবাহিকে একটি পার্শ্বচরিত্রে অভিনয় করেছিলেন। এই ধারাবাহিকে বিশ্বনাথের স্ত্রীর চরিত্রে অভিনয় করেন। পরবর্তীকালে পড়াশোনার চাপে নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে নেন তিথি। মাঝে মধ্যে নানান বিজ্ঞাপনের শ্যুট করে থাকেন তিথি।

ছোট বেলা থেকেই অভিনয় ছাড়াও একটু আধটু মডেলিং এর শখ রয়েছে তিথির। নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে বেশ ভালো ভাবে সক্রিয়। তাই নিজের ইন্সটাগ্রাম পেজে মাঝে মধ্যেই নিজের বোল্ড এন্ড হট ফটোশুটের ছবি শেয়ার করে থাকেন তিথি। তবে সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম পেজে নিজের মনের মানুষের সাথে ছবি শেয়ার করেছেন তিথি। কে সেই মনের মানুষ? তিথির প্রেমিকের নাম দেবায়ুদ পাল। কলেজে পড়াকালীন দুজন বন্ধু হয়। এখন এরা লাভ বার্ডস। আর মনের মানুষেরজন্মদিনে একটি আদুরে পোস্ট করেছেন তিথি।

কি সেই পোস্ট দেখুন একনজরে। হাসি মুখে প্রেমিকের বাহুবন্ধনে থাকা একটি ছবি শেয়ার করেছেন তিথি। শুধু ছবি শেয়ার করেননি লিখেছেন প্রেমিকের জন্য খোলা চিঠি। অভিনেত্রী লিখেছেন, ‘শুভ জন্মদিন ভালোবাসা, তুমি সমস্ত কিছু যেটা আমি চাইতে পারি। এতটুকুও অন্য নয় তোমাকেই চাই এটাই আমার প্রথম চাওয়া। আর তোমার সাথে বিয়েটা হল আমার দ্বিতীয় চাওয়া। কারণ, দেশের জন্য তুমি যখন খেলবে তখন গ্যালারিতে বসে তোমাকে উৎসাহ দেওয়াই হবে আমার প্রথম চাওয়া। তোমাকে ওই নীল জার্সি পরে দেখবার অপেক্ষায় আছি…. আমার নয়নের মণি’।  ভালোবাসার মানুষটিকে নিয়ে জন্মদিনে তিথির লেখা এই পোস্ট দেখে অনেকেই এই জুটিকে ভালোবাসা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয়ে পড়েছে এই আদরমাখা পোস্ট।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026