নিউজ

বিশেষ মানুষের সাথে বিশেষ দিন উদযাপন করলেন শ্রীময়ীর উৎপল! শুভেচ্ছা অনুগামীদের

বলিউড হোক কিংবা টলিউড বেশির ভাগ তারকা নিজের জন্মদিন, বিবাহবার্ষিকী ধুমধাম করে উদযাপন করেই থাকেন। তবে কখনো শুনেছেন বাগদান বার্ষিকী জাঁকজমক ভাবে সেলিব্রেশন করতে? হ্যাঁ এরকমই নিজেদের বাগদান পর্ব সেলিব্রেশনে মাতলেন৷ টলিউডের খলনায়ক হিসেবে বেশি পরিচিত এই কাশ্মীরি ছেলেটি। হ্যাঁ ভরত কলের কথা বলছি। গত শনিবার শ্রীময়ীর উৎপল বাগদানের ছ’বছর পূর্তি পালন করতে কাজ থেকে বিরতি নিয়ে তিন দিনের জন্য সপরিবারে পৌঁছে গিয়েছিলেন পুরুলিয়ায়।

একজন ছিলেন কাশ্মীরের ব্রাহ্মণ আর অন্যজন ছিলেন কলকাতার ব্রাহ্মণ পরিবারের মেয়ে। অভিনেত্রী জয়শ্রীর সাথে প্রথম আলাপ ধারাবাহিকের সেটে। রাজযোটক’, ‘আপনজন’— এই দুই মেগাসিরিয়ালে অভিনয় করছেন। সেই থেকেই প্রথম আলাপ তারপর প্রেম। এরপরই বিয়ে সিদ্ধান্ত। জয়শ্রী আর ভরতের বয়সের ফারাক থাকলেও ভালোবাসাতে কোনো কমতি ছিলনা। এরপরই পরিবারের সম্মতিতে ৯ ই জুলাই এই লাভ বার্ডসের আশীর্বাদ। এরপর ১৬ সেপ্টেম্বর আইনি বিয়ে হয় তারপরই ২৬শে সেপ্টেম্বর বাঙালি মতে বিয়ে সম্পন্ন হয়।

ভরত কল এক সংবাদমাধ্যমে জানিয়েছেন, ছয় বছর আগে দুই পরিবারের আত্মীয়দের উপস্থিতিতে তাঁদের আশীর্বাদ আর বিয়ে হয়। পরিবারের সম্মতিতে একসাথে পথচলা শুরু হয়। আশীর্বাদের দিন থেকেই বিয়ে বাড়ির পরিবেশ ছিল বেশ লম্বা। কলকাতার এক বিলাসবহুল হোটেলে আশীর্বাদ হয়েছিল তাঁদের। অভিনেতার বাবা, কাকা, মামা, মাসি, দুবাই থেকে দিদিরা, পিসি, লন্ডনের চিকিৎসক দাদা, কাশ্মীরের হোস্টেলের বন্ধু-বান্ধব, টলিউড, বলিউডের বহু অভিনেতা কেউ বাদ ছিলেননা। অন্যদিকে জয়শ্রীর পরিবারের মাসি, মামা সহ সমস্ত আত্মীয়ও উপস্থিত ছিলেন। এইদিন বাঙালী আর কন্টিনেন্টাল খাবার ও খাওয়ানো হয়। ভরতের কথায়, বাঙালির বিয়ের আশীর্বাদ মানেই অর্ধেক বিয়ে হয়ে যাওয়া। আর এইদিন জমিয়ে খাওয়াদাওয়া হয়। সেইজন্যেই বিয়ের আগে বাগদান বার্ষিকী পালন করলেন অভিনেতা ভরত কল আর অভিনেত্রী জয়শ্রী।

উল্লেখ্য, ছয় বছর আগে পুরোনো সব ব্যথা ভুলে
জীবনে ফের নতুন করে শুরু করেছিলেন ভরত কল অভিনেত্রী জয়শ্রী মুখার্জির সঙ্গে। কোনোদিন নিজের জীবন নিয়ে কোনো লুকোচুরি করেননি অভিনেতা। প্রথম বিয়ে টেকেনি। এরপর নাগিন অভিনেত্রী সায়ন্তনী ঘোষের সঙ্গে প্রেমে পড়েন। ‘লিভ ইন’ ও শুরু করেন৷ কোনো কারণে সেই সম্পর্ক টেকেনি। অভিনেতার সব সম্পর্ক সবার কাছে খোলা বইয়ের মতন। এখন জয়শ্রী আর মেয়েকে নিয়ে সুখের সংসার। বাগদান বার্ষিকী পুরুলিয়াতে ছোট ট্রিপ করলেন। আর সেই সব মুহূর্ত শেয়ার করলেন। অনুগামীরা ভালোবাসা জানিয়েছেন।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026