বিগ বস ওটিটি’-র প্রথম সিজনের প্রতিযোগী উরফি জাভেদ। বিগ বসের মঞ্চ থেকেই দর্শকদের মাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সেইসময় বিগবসের মঞ্চ থেকে সেভাবে নিজের প্রভাব বিস্তার করতে পারেননি অভিনেত্রী। বর্তমানে উরফি আর বিতর্ক একে অপরের সমার্থক হয়ে গিয়েছেন। তিনি যেখানে থাকবেন সেখানে বিতর্ক দানা বাঁধবেই। নিজের অদ্ভুত সাজপোশাকের জন্য প্রায়ই উরফি কটাক্ষের শিকার হন নেটিজেনদের কাছে। তিনি কোনো না কোনো কারণে চর্চায় থাকেন মিডিয়াতে। মিডিয়াতে চর্চায় থাকার জন্য তিনি সবকিছু করতে পারেন, তা এতদিনে স্পষ্ট সকলের কাছেই।
পর্দা থেকে শুরু করে গেঞ্জি, প্লাস্টিক, মেটালের চেন সবকিছু দিয়েই বানান নিজের পোশাক। আর সেইসমস্ত অদ্ভুত পোশাকের সূত্র ধরে প্রায়ই চর্চায় থাকতে দেখা যায় অভিনেত্রীকে। সম্প্রতি বিদেশের রাস্তায় ক্রিসমাস লুকে দেখা মিলেছে অভিনেত্রীর। লাল রিভিলিং পোশাকেই দেখা দিয়েছেন সোশ্যাল মিডিয়ার পাতাতেও। খোলা চুলে, হালকা মেকাপ, হাই হিলের পাশাপাশি আবারো তার এই অদ্ভুত ক্রিসমাসের সাজ নজর কেড়েছে গোটা নেটজনতার পাশাপাশি তার অনুরাগীদেরও।
সম্ভবত খুব সম্প্রতি উরফি কাজের জন্যই উড়ে গিয়েছে বিদেশে। আর সেখানেই এই পোশাকে ধরা দিয়েছেন তিনি। অবশ্য নিজের এই লুকের ঝলক নিজেই শেয়ার করে নিয়েছেন উরফি। আপাতত, তার এই সাম্প্রতিক ক্রিসমাস লুকই তাকে নিয়ে চর্চা হওয়ার কারণ। অবশ্য তার রূপের প্রশংসা করতে ভোলেননি তার অনুরাগীরা। বলাই বাহুল্য,আবারো তার সাজপোশাক তাকে নিয়ে এসেছে নেটজনতার একাংশের আলোচনার কেন্দ্রবিন্দুতে।
এই মুহূর্তে সম্প্রতি সানি লিওনির স্পিল্টভিলা ১৪’তে প্রতিযোগী হিসেবে অংশ নিয়েছেন উরফি জাভেদ। সেই সূত্র ধরেই এখন প্রায়ই ইনস্টাগ্রামের এমটিভি স্পিল্টভিলার অফিসিয়াল পেজ থেকে দেখা মেলে তার। কয়েকদিন আগে স্পিল্টভিলার সূত্র ধরেই নেটমাধ্যমে তুমুল চর্চিত হচ্ছিলেন অভিনেত্রী। সেই ভিডিও এখনো ভাইরাল রয়েছে সোশ্যাল মিডিয়ার পাতাতে। সেখানে অভিনেত্রীর স্পষ্ট মন্তব্যই তাকে নিয়ে চর্চা করার মূল কারণ ছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…