Projapoti: নন্দনে ব্রাত্য দেব-মিঠুনের ‘প্রজাপতি’, তবে কি রাজনীতিই বাধ সাধলো ! উঠছে প্রশ্ন

বড়দিনের আগেই বড়পর্দায় ৩’টি বড় ছবি। একইসাথে ২৩’শে ডিসেম্বর বড়পর্দায় মুক্তি পেয়েছে সন্দীপ রায়ের ‘হত্যাপুরী’ , নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ‘হামি ২’ ও অভিজিৎ সেনের ‘প্রজাপতি’। তিনটি ছবি তিন ধরনের হওয়ায় বাঙালির বড়দিন যে একেবারে জমজমাট, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখেনা। ইতিমধ্যেই দর্শকদের থেকে মিলছে একাধিক ইতিবাচক প্রতিক্রিয়াও। তবে নন্দনে ‘হামি ২’ ও ‘হত্যাপুরী’র জায়গা হলেও বাদ পরেছে দেব-মিঠুনের ‘প্রজাপতি’। এক্ষেত্রে কি বাধ সাধলো রাজনীতি! প্রশ্ন উঠছে।

নন্দনে ‘প্রজাপতি’র জায়গা না হওয়ার কথা অবশ্য টুইট করে নিজেই জানিয়েছেন দেব। আর সেই টুইটের পর থেকেই শোরগোল পরেছে গোটা মিডিয়ামহলের পাশাপাশি নেটপাড়াতেও। সম্প্রতি দেব টুইট করে লিখেছেন, এবার নন্দনকে তিনি মিস করবেন। কোনো ব্যাপার নয়। তাদের আবারো দেখা হবে। দর্শকদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া মিললেও কেন নন্দন থেকে ব্রাত্য হল অভিজিৎ সেনের ‘প্রজাপতি’। এই নিয়েই এই মুহূর্তে তুমুল চর্চা চলছে। এক্ষেত্রে রাজনীতিরই গন্ধ পাচ্ছেন বেশিরভাগ মানুষ।

মেগাস্টার মিঠুন চক্রবর্তী এখন বিজেপির হয়েই নিজের রঙ জমাচ্ছেন রাজনীতির ময়দানে। এমনকি রাজনীতির ময়দানে একাধিকবার তৃণমূলের বিরুদ্ধে সুরও চড়িয়েছেন এই অভিনেতা। তবে দেব তৃণমূলের দুবারের সাংসদ। অভিনেতা নিজে অভিনয়ে রাজনীতি আনতে না চাইলেও, রাজনীতিই কি বাধ সাধছে! নন্দনে প্রজাপতির জায়গা না হওয়ায় এমনই ভাবনা দেখা দিয়েছে বেশিরভাগের মনে। তবে দেবের টুইট ছাড়া এই প্রসঙ্গে মুখ্য কুলুপ ছবির অন্যান্য সমস্ত কলাকুশলীদেরই। উল্লেখ্য, বাবা-ছেলের গল্প নিয়ে তৈরি হওয়া এই ছবি এখন রীতিমতো সকলের মন কেড়েছে, বলছে প্রতিক্রিয়াই।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026