টলিউড

Ushasie Chakraborty :জুন আন্টির মুকুটে নয়া পালক, ‘ভিলেন’ থেকে ‘ডক্টর’ হলেন উষসী চক্রবর্তী

সন্ধ্যে সাতটা বাজলে প্রতিদিন পর্দায় জাঁদরেল খলনায়িকা জুন আন্টি এসে হাজির হন। শ্রীময়ীকে জ্বালাতন করা জুন আন্টির কাজ। এই প্রথম কোনো নেগেটিভ চরিত্র সাধারণ মানুষের মনে এতটা প্রভাব ফেলতে পারে তা দেখিয়ে দিয়েছেন জুন আন্টি ওরফে উষসী চক্রবর্তী। উষসীর অভিনয়, বাচনভঙ্গি, এমনকী তার স্টাইল স্টেটমেন্টে টেলিভিশন পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার বাসিন্দাদেএ বেশ পছন্দ।

এখন জুন আন্টি ফের জেলে। তবে রিল থেকে বেরিয়ে রিয়েলে জুন আন্টি উষসী চক্রবর্তীর মুকুটে জুড়ল এক নতুন পালক। অভিনেত্রী উষসী অবশেষে ডক্টরেট ডিগ্রি লাভ করলেন। গত পাঁচ বছরের কঠোর পরিশ্রমের পরে নিজের স্বপ্ন পূরণের লক্ষে পা রাখলেন পর্দার জুন আন্টির। যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন তিনি। তাঁর বিষয় ছিল রাজনীতিতে লিঙ্গ বৈষম্য।

গত বছর করোনা আবহের মধ্যে নিজের পিএইচডি এর থিসিস জমা দিয়েছিলেন উষসী। কিন্তু তার সব থেকে বড় আক্ষেপ ছিল, নিজের মেয়ের থিসিস জমা দেওয়া দেখে যেতে পারেননি তাঁর বাবা রাজনীতিবিদ শ্যামল চক্রবর্তী। থিসিস জমা দেওয়ার কয়েকদিন আগেই করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছিলেন শ্যামল চক্রবর্তী।

এক বছর পর ডক্টরেট ডিগ্রি লাভ করলেন “জুন আন্টি’ উষসী। এই সুখবর নিজেই নিজের সামাজিক মাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেত্রী উষসী। তিনি ক্যপাশানে লিখেছেন, “আমি এতদিনে ‘অ্যাক্টর’ থেকে ‘ডক্টর’ হলাম। অবশেষে আমার ডক্টরেট ডিগ্রী লাভ করলাম। সবথেকে কাকতালীয় ঘটনা আমার বাবার মৃত্যুবার্ষিকীর দিনই আমি এই ডিগ্রি লাভ করেছি। এটা আমার কাছে যেন একটা ম্যাজিক। আমার পিএইচডি এর জন্য আমার থেকেও আমার বাবার বেশি আগ্রহ ছিল। পিএইচডি এর থিসিস জমা দেওয়ার ব্যাপারে বাবা বারবার আমাকে জিজ্ঞাসা করতেন।”

উষসী আরো জানান, তিনি নিজেকে ‘ডক্টর’ বলার থেকে উষসী নামে বেশি পরিচিত হতে চান। ‘অ্যাক্টর’, ‘পারফর্মার’, ‘এন্টারটেনার’ হিসেবেই নিজেকে দেখতে চান সকলের প্রিয় জুন আন্টি। তার এই সাফল্যের জন্য নিজের শিক্ষকদেরও ধন্যবাদ জানিয়েছেন উষসী। এই পোস্ট শেয়ার হতেই অনুগামীরা অভিনেত্রীকে ভালোবাসা আর শুভেচ্ছা জানিয়েছেন। নিমেষে ভাইরাল হয় এই পোস্ট

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026