আবারো কাশ্মীরে জঙ্গি হামলা। দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের স্ত্রী সহ একজন বিজেপি নেতাকে খুন করল জঙ্গিরা। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কাশ্মীরের অনন্তনাগের লালচকে একটি বাড়িতে ভাড়া থাকতেন বিজেপি নেতা গুলাম রসূল দার এবং তার স্ত্রী। জানা যাচ্ছে, খবর পেয়ে ওই বিজেপি নেতার বাড়িতে প্রবেশ করেছিল জঙ্গিরা। তারপর সেখানে তার স্ত্রী সহ তাকে খুন করে তারা। খুন করে সেখান থেকে বেরিয়ে যায়।
অনন্তনাগের সরকারি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাদেরকে মৃত বলে ঘোষণা করেন। গুলাম রসূল দার ওই এলাকার একজন বিজেপি নেতা হিসেবে অত্যন্ত পরিচিত। তিনি যেমন পঞ্চায়েত প্রধান ছিলেন তেমনি বিজেপির কিষান মোর্চার জেলা সভাপতিও ছিলেন। পাশাপাশি জানা যাচ্ছে, গুলাম আদতে রেদওয়ানি এলাকার বাসিন্দা ছিলেন। কিন্তু কাজের সূত্রে তাকে থাকতে হতো অনন্তনাগ এলাকায়।
জানা যাচ্ছে মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৬৫ বছর। এই মৃত্যুর ঘটনাকে অত্যন্ত নিন্দাজনক ঘটনা বলে উল্লেখ করেছেন জম্মু-কাশ্মীরের বিজেপি মুখপাত্র আলতাফ ঠাকুর। সঙ্গেই জম্মু-কাশ্মীরে প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। বিজেপির পক্ষ থেকে এই ঘটনাকে কাপুরুষোচিত এবং বর্বর বলে মন্তব্য করা হয়েছে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, “ওই নেতার কোন নিরাপত্তা ছিলনা। তিনি একটা ভাড়া বাড়িতে থাকতেন। এমন অনেক বিজেপি নেতা আছেন যাদের কোনো নিরাপত্তা নেই।” এমনকি জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর এই খুনকে অত্যন্ত কাপুরুষোচিত বলে উল্লেখ করেছেন।
আইপিএলের হাইভোল্টেজ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে নামার আগে কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য প্রথম একাদশ নিয়ে…
ভারতের রেল ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ভারতীয় রেল প্রস্তাবিত বুলেট ট্রেনের নতুন ডিজাইন সামনে…
আইপিএল ২০২৬-এ ক্রিকেটপ্রেমীদের জন্য বড় চমক এনে দিলেন ভারতীয় উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে…
ভারতের কোটি কোটি আধার কার্ড ব্যবহারকারীদের জন্য বড় স্বস্তির খবর সামনে এসেছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি…
পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা (DA) এবং ৭ম পে কমিশন বাস্তবায়নের দাবিতে ফের সরব হয়ে উঠেছেন সরকারি…
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি গুজব দ্রুত ছড়িয়ে পড়ে যে ভারত সরকার দেশের বিভিন্ন মন্দিরে জমা…