ড্রেসিংরুমে কিভাবে নায়িকাকে পরানো হয় পোশাক? ভিডিও শেয়ার করলেন সানি লিওনি

প্রথমে অ্যাডাল্ট ফিল্ম ইন্ডাস্ট্রির একজন নায়িকা হলেও পরবর্তীতে নিজের অভিনয় দক্ষতায় বলিউডে নিজের নাম লিখে নিয়েছেন অভিনেত্রী সানি লিওনি। তবে বর্তমানে তিনি বলিউড থেকে কিছুটা দূরে রয়েছেন। বেশ কিছুদিন ধরেই তাকে বড় সিনেমায় দেখা না গেলেও, তিনি যে একেবারেই বলিউড থেকে হারিয়ে গিয়েছেন সেটা ভাবার কোন কারণ নেই। তাকে আমরা বর্তমানে দেখতে পাচ্ছি ফটোশুট, ভিডিও এবং মডেলিংয়ের একাধিক কাজে। তেমন কোন সিনেমা হাতে না থাকলেও, শোনা যাচ্ছে নাকি খুব শীঘ্রই তার একটি নতুন সিনেমা রিলিজ হবে, এবং অন্য একটি সিনেমার কাজ শুরু হবে।

তবে সানি লিওনি শুধু যে অভিনেত্রী হিসেবে জনপ্রিয় তা কিন্তু নয়, বরং তাকে আমরা সোশ্যাল মিডিয়াতেও বেশ সক্রিয় দেখে থাকি। মাঝেমধ্যেই নানান ধরনের মজার ভিডিও এবং রিল ভিডিও শেয়ার করতে দেখা যায় অভিনেত্রী সানি লিওনিকে।  নিজের জীবনের নানান মজার ঘটনা সকলের সঙ্গে শেয়ার করে নিতে তিনি পছন্দ করে থাকেন। তার ফলোয়ারের সংখ্যাও কিন্তু বেশ ভালোই। ইনস্টাগ্রামে সানি লিওনি অত্যন্ত জনপ্রিয় একজন মুখ। পাশাপাশি তাকে আমরা দেখতে পাই মাঝেমধ্যেই নিজের ভক্তদের জন্য নারায়ণ এক্সক্লুসিভ ভিডিও তাকে নিয়ে আসতে।

দিন কয়েক আগে তিনি বেশি রক্তাক্ত একটি ভিডিও শেয়ার করেছিলেন যা দেখে তার ভক্তরা রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন। যদিও পরবর্তীতে তিনি নিজেই খোলসা করে দিয়েছেন, এই ভিডিও একটি শুটিংয়ের সময়কার ভিডিও এবং এখানে কোন রক্তপাতের ঘটনা ঘটেনি। আর এবারে সানি একেবারে মেকআপ রুমের ভিতরকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে রীতিমতো সাড়া ফেলে দিলেন। ফটোশুটের আগে মেকআপ রুমে কিভাবে রীতিমতো যুদ্ধ চলে, কিভাবে একজন মডেলকে বা নায়িকাকে সাজানো হয়, সেসব নিয়েই ছিল এই ভিডিও। সিনেমা হোক কিংবা মডেলিং, সমস্ত রকমের শুটিংয়ের সময় মেম্বারদের যেন কালঘাম ছুটে যায়। মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে পোশাক ডিজাইনার সবাই রীতিমতো পরিশ্রম করেন। তারাই কিন্তু একটি সিনেমা কিংবা একটি ফটোশুটের আসল কারিগর।

তবে এই ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি সানি লিওনিকে একটি ভারতীয় পোশাক পরাতে গিয়ে রীতিমতো সমস্যার মুখোমুখি হতে হয়েছে সমস্ত মেম্বারদের। একটি সিলভার রঙের ঘাগড়া এবং চোলি পড়ে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী সানি লিওনি। এই সমস্ত পোশাক নায়িকা শরীরে পরিয়ে তারপরে সেলাইয়ের কাজ চলছে। নায়িকার বডির সাইজ এর সঙ্গে পারফেক্ট করে নানা জায়গায় সেলাই করে চলেছেন ডিজাইনাররা। আর তাতেই হঠাৎ করে বিরক্ত হয়ে পড়লেন অভিনেত্রী সানি লিওনি। তার এই ভিডিওতে তিনি বলছেন, “এই টাকটাকি আর পিন করা কবে যে শেষ হবে কে জানে! ঘন্টা ধরে এভাবে পোশাক পরতে হবে এটা ভাবি নি।” যদিও দেখা যাচ্ছে ডিজাইনাররা আপ্রাণ চেষ্টা করে পোশাক থেকে সানি লিওনের জন্য সঠিক করে তোলার চেষ্টা করছেন। ভিডিওটি ইনস্টাগ্রামে ভাইরাল হতে বহু মানুষ নায়িকা প্রশংসা করেছেন। দেখে নিন সেই ভিডিওটি।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026