স্বামী গুরমিতকে সঙ্গে নিয়ে গর্বতী দেবিনা ‘কাঁচা বাদাম’ গানে তুমুল নাচ, ভাইরাল ভিডিও

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় জুটি গুরমিত চৌধুরী এবং দেবিনা ব্যানার্জি নিজের পোস্টে ইতিমধ্যেই নিজের ফ্যানেদের খুশির খবর শুনিয়েছেন। আপনাদের জানিয়ে রাখি আর কিছুদিনের মধ্যেই এই দুজন বাবা মা হতে চলেছেন এবং এই মুহূর্তে তাদের দিনটা কেটে যাচ্ছে এই নিয়ে মাতামাতি করেই। নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দিন কয়েক আগে এই খুশির খবর শুনিয়েছিলেন দেবিনা। তবে তার মধ্যেই আবারও নতুন একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে অন্তঃসত্ত্বা অবস্থাতেই তিনি ইনস্টাগ্রাম ট্রেন্ড ফল করছেন। একটি ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে, দেবিনা এবং তার স্বামী গুরমিত একসাথে বর্তমান ইন্টারনেটে ভাইরাল কাচা বাদাম গানের সঙ্গে পারফর্ম করছেন।

অন্তঃসত্ত্বা দেবিনার এই নতুন পোস্ট সামনে আসার সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে একেবারে ছেয়ে গিয়েছে। অভিনেত্রী নিজের স্বামী গুরমিতের সঙ্গে ভুবন বাদ্যকর এর এই ভাইরাল গান কাচা বাদাম গানে নাচ করেছেন। তার সাথেই তারা এই গানের একেবারে সিগনেচার স্টেপ ফলো করেছেন যা রীতিমতো জনপ্রিয় হয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় এরকম একটি নাচ করা রীতিমতো কঠিন কাজ। কিন্তু দেবিনা খুব ভালোভাবেই এই ভিডিও সম্পন্ন করলেন, যা রীতিমতো প্রশংসনীয় হয়ে উঠেছে নেট দুনিয়ায়।

ভিডিওতে আমরা দেখতে পাচ্ছি গুরমিত চৌধুরী এবং দেবিনা ব্যানার্জি দুজনেই সাদা রঙের টি-শার্ট এবং নীল রঙের ডেনিম জিন্স পরেছেন। আর দুজনের ড্রেস একেবারেই সমান যা তাদের ভক্তদের মধ্যে কাপল গোলসের মতোই মনে হয়েছে। তবে এরকম একটি নাচ করার নিশ্চয়ই কোন একটা কারণ তো থাকবেই। আজ্ঞে হ্যাঁ তাদের দুজনের বিবাহ বার্ষিকীতে তারা দুজনে এই নাচ করেছেন। এই ভিডিওটির ক্যাপশনে দেবীনা লিখলেন, “আমাদের দুজনের বিবাহবার্ষিকীতে আমরা দুজনে দুজনের হাত ধরে এই পারফরমেন্স করলাম। আরও একটা বছর এই ভাবেই কাটিয়ে দেওয়ার এর থেকে ভালো শুরু কি আর হতে পারে। এই রিল এখন অত্যন্ত ট্রেন্ডিং। তাই আমরাও এই ট্রেন্ডে গা ভাসালাম।”

ইতিমধ্যে এই ভিডিও ইন্টারনেটে অত্যন্ত জনপ্রিয় হয়েছে এবং প্রায় ৩ লক্ষ-র কাছাকাছি মানুষ এই ভিডিও লাইক করেছেন। এই ভিডিওতে অনেকেই বেশ ভাল মন্তব্য করেছেন। গুরমিত এবং দেবীনার এ দুর্দান্ত নাচ দেখে অনেকেই লিখেছেন, ‘আপনাদের দুজনকে একসাথে দেখতে খুব ভালো লাগে’। অনেকের আবার বক্তব্য, ‘আপনারা এরকম ভাবেই সারা জীবনটা কাটান’। অনেকে আবার তাদের ভবিষ্যতের জন্য তাদেরকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওটি।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026