বিনোদন

Rimli: অভিনয় করতে করতেই বাস্তবে প্রেম, রিমলি-উদয়ের! রীতিমতো হাবুডুবু খাচ্ছেন ইধিকা-জন!

বাংলা বিনোদন জগতের অন্যতম অঙ্গ হল ধারাবাহিক।। তাই বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই সমস্ত কাজ সেরে টিভির রিমোর্ট নিয়ে সবাই মিলে বসে পড়েন টিভির সামনে। পছন্দের তারকাদের টিভির পর্দায় না দেখা অবধি গোটা দিনটাই অসম্পূর্ণ থেকে যায় দর্শকদের । সকলের পছন্দের এমনই একটি মেগা ধারাবাহিক ছিল জি বাংলার ‘রিমলি’। অনেকেই মনে করেন ধারাবাহিক মানেই সাংসারিক কূট-কচালি আর শ্বাশুড়ি বৌমার ষড়যন্ত্র। কিন্তু জি বাংলার এই ধারাবাহিক এসবের থেকে একদম আলাদা।

তবে কয়েক দিন আগেই শেষ হয়েছে জি বাংলার ধারাবাহিক ‘রিমলি’ । টিআরপি তালিকায় ভালো ফলাফল না করতে পারায় প্রতিযোগিতার ভিড় থেকে নাম কাটা পড়েছে রিমলির। কিন্তু ধারাবাহিক তাড়াতাড়ি শেষ হয়ে গেলেও এই ধারাবাহিক বহু সিরিয়াল প্রেমীর পছন্দ ছিল৷ বিশেষ করে উদয় রিমলির জুটি। ধারাবাহিক শেষ হতেই নাকি আসল কাজটা হয়ে গিয়েছে। কি ভাবছেন তো? উদয় আর রিমলি এবার বাস্তবে প্রেম করছে।

ধারাবাহিকে তো না প্রেমে পড়ে বিয়েটাও সেরে ফেলেছিলেন দুজনে। তবে দিন যত গেছে কাছাকাছি এসেছে । এখানে কথা হচ্ছে অফস্ক্রিন জুটি জন ভট্টাচার্য এবং ইধিকা পালের কথা। যারা পর্দায়উদয় আর রিমলির চরিত্রে বেশ হিট ছিল। এবার দিদি নাম্বার ওয়ানে আসতেই এদের প্রেমের কথা জানা গেল। টলিপাড়ায় নতুন গুঞ্জন রিয়েল লাইফেও নাকি একে অপরকে মন দিয়ে বসেছেন জন ইধিকা।

সম্প্রতি জি বাংলার জনপ্রিয় রিয়েলিটি শো ‘দিদি নাম্বার ওয়ান’এ এসেছিলেন এই জুটি। রিমলি ধারাবাহিকের তিন অভিনেতা অভিনেত্রী রিমলি, উদয় এবং পরম এসেছিলেন খেলতে। সেখানেই সঞ্চালিকা রচনা বন্দ‍্যোপাধ‍্যায় চেপে ধরেন জন আর ইধিকাকে। এরপরেই দিদির চাপে ফাঁস হয়ে গেল দুজনের ভাললাগার কথা। দুজনের কথা না বললে এদের প্রেমের কথা বলেছেন পরম চরিত্রাভিনেতা ইন্দ্রনীল মল্লিক। তাঁর বক্তব‍্য, “যা রটে তার কিছুটা তো বটে”।

এমনকি ইন্দ্রনীলের গানের তাল মিলিয়ে জনকে নিয়ে নাচতে দেখা যায় ইধিকাকে। এদিন জনের মা তো স্পষ্ট জানিয়েই দিয়েছেন, হবু বৌমা হিসেবে ইধিকাকে খুবই পছন্দ তাঁর। এ বিষয়ে ‘রিমলি’র প্রযোজক স্নিগ্ধা বসুর কী মত? এক সংবাদ মাধ‍্যমে প্রযোজকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ইধিকা প্রেম করছেন এটুকু খবর তাঁর কাছে রয়েছে। তবে প্রেমিকটি কি জন কিনা তা জানা যায়নি। তবে তিনি এও বলেছেন, কোনো বিষয়ের প্রতি যদি একটু বেশি করে দর্শকদের নজর টানা হয় তবে বুঝতে হবে আসলে বিষয়টি অন‍্য। এরা সত্যি প্রেম করছে কিনা তা ভবিষ্যতে বলবে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026