বিনোদন

Soumitrisha Kundu: জঘন্য এক্সপ্রেশনের পর , বিচ্ছিরি লিরিক্স’,বললেন নেটিজেনরা, ফের কটাক্ষ দেবী রূপী মিঠাই

এখন বাংলার এক নম্বর ধারাবাহিক বলতেই সকলের মুখে মুখে ঘোরে মুখে মুখে ঘোরে এখন একটাই নাম। হ্যাঁ ঠিক ধরেছেন মিঠাইয়ের কথা বলছি। এই বছর প্রথম দিকে শুরু হয় এই ধারাবাহিক। তা হল জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক। ‘মিঠাই’ শুরু থেকেই একটানা টিআরপি রেটিংয়ে একচেটিয়া ভাবে শীর্ষ স্থান দখল করে রেখেছে। এই ধারাবাহিকের প্রতিটা চরিত্র মন কেড়েছে সকল মা কাকিমাদের। মিঠাই থেকে সিড , রাজীব থেকে নন্দা, টেস থেকে সোম, নিপা হোক কিংবা রুডি, শ্রীতমা আর রাতুল। নিজেদের সাবলীল অভিনয় দিয়ে সকলের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন।

বেঙ্গল টপারের খেতাবও মিঠাইয়ের মোদক পরিবার নিজের নামে করে রেখেছে। আর মিঠাইয়ের জনপ্রিয়তা নিয়ে নতুন করে আর কিছুই বলার নেই। তবে মিঠাই রানী ফের ট্রোলড হলেন। গতকাল ছিল মহালয়া! দেবীপক্ষের সূচনা হয়ে গিয়েছে। । এই বছর জি বাংলার মহালয়া স্পেশ্যাল অনুষ্ঠান ‘নানা রূপে মহামায়া’তে দেবী কমলে কামিনী হিসাবে দেখা মিলেছে সৌমিতৃষার। কিছুদিন আগে মহালয়াতে সৌমিতৃষার নাচের ভিডিও ক্লিপিংস বেশ ভাইরাল হয়। সেখানে নাচের স্টেপ ভুলে যাওয়ার জন্য চরম ট্রোলড হয়েছিলেন মিঠাই রানি। যদিও সৌমিতৃষা স্পষ্টভাবে জানিয়েছিলেন, সেই ভিডিও ক্লিপিংস রিহার্সালের ভিডিয়ো, মূল অনুষ্ঠানের নয়।

তবুও নিন্দুকরা খারাপ কথা বলতে ছাড়েননি। এর মাঝেই ফের নতুন করে সমালোচিত হলেন মিঠাই রানী। এবার অবশ্য অভিনেত্রীফ নিজের কোনও ভুলভ্রান্তির জন্য নয়। সৌমিতৃষার দেবী কমলে কামিনী লুকেই একটি নাচের ভিডি সম্প্রতি চ্যানেল কর্তৃপক্ষ পোস্ট করেছেন। আর সেই ভিডিয়োরমত গোলাপি-কমলা লেহেঙ্গা চোলিতে নাচতে দেখা যাচ্ছে মিঠাই রানি-কে। এই নাচে কোনো আপত্তি নেই নেটনাগরিকদের।

তবে এই নাচের গানের লিরিক্স নিয়ে আপত্তি নেটপাড়ার। ওই গানের লিরিক্সকে ‘বিচ্ছিরি’ বলে সমালোচনা করলেন নেটিজেনরা। একজন লিখেছেন- ‘ছন্দ মেলানোর জন্য যা ইচ্ছে তাই’, অপর একজন কটাক্ষের সুরে লেখেন ‘এটা মহালয়া না পাড়ার কালচারাল প্রোগ্রাম ধরতে পারবেন না’।  তবে সৌমিতৃষার এই নাচে শুধু কটাক্ষ জোটেনি। মিঠাই ভক্তরা এই নাচের ভিডিয়োতে কিন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন সৌমিতৃষাকে। মিঠাই ভক্তদের দাবি ‘দেবী রূপে অপরূপা মিঠাই রানি’,

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026