রাজ্য

বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে নিম্নচাপ, ১১ জেলায় ঝেপে বৃষ্টি

কয়েকদিন রৌদ্রোজ্জ্বল পরিবেশ থাকার পরে আবারও বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের জন্য। আলিপুর আবহাওয়া দপ্তর এর রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরের উপরে তৈরি হতে চলেছে একটি গভীর নিম্নচাপ যার কারণে পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় আগামী ২৪ ঘন্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে আবার এই নিম্নচাপের পরোক্ষ প্রভাব এর কারণে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বাড়বে যা আগামী শুক্রবার অব্দি চলবে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

তবে আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সোমবার, মঙ্গলবার এবং বুধবার পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায়, প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, বৃহস্পতিবার কলকাতার আকাশ থাকবে আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ সহ দু-এক পশলা বৃষ্টির সম্ভাবনা থাকছে কিন্তু বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ থাকবে অনেকটা বেশি যার কারণে ঘর্মাক্ত পরিবেশের সম্ভাবনা রয়েছে।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের বহু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বৃহস্পতিবার এবং শুক্রবার দক্ষিণবঙ্গের কিছু এলাকায় যেমন উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝারগ্রাম, কলকাতা, বাঁকুড়া এবং পুরুলিয়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তবে শুক্রবার উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে।

কিন্তু পশ্চিমবঙ্গের জন্য সবথেকে চিন্তার বিষয় হল তেইশে জুলাই এর নিম্নচাপ। উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরের উপরে ২৩শে জুলাই একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অন্যদিকে বঙ্গোপসাগরের উপরে ২৬শে জুলাই বাংলাদেশের দিকে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে দুটো নিম্নচাপ যদি একই সাথে আসে, তাহলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে এই মরশুমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সেই কারণবশত আগামী ২৩শে জুলাই এর মধ্যে সমুদ্রে থাকা মৎস্যজীবীদের ফিরে আসার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলে, মৎস্যজীবীদের জন্য যাওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। অর্থাৎ বলাই বাহুল্য, জোড়া নিম্নচাপের কারণে শ্রাবণ মাসের প্রথম বৃষ্টিতে বেশ ভালোভাবেই ভিজতে চলেছে তিলোত্তমা এবং পশ্চিমবঙ্গের অন্যান্য বেশকিছু জেলা।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026