বিনোদন

Shilpa Shetty: কুকীর্তির জন্য গ্রেফার স্বামী, রিয়ালিটি শোয়ের বিচারক পদ থেকে বাদ পড়ছেন শিল্পা শেট্টি

গত সোমবার শেট্টি পরিবারে বিনা বৃষ্টিতে ব্জ্রপাত। পর্ন ছবি তৈরির অভিযোগে মুম্বই ক্রাইম পুলিশের হাতে গ্রেপ্তার হন শিল্পপতি রাজ কুন্দ্রা। আপাতত রাজকে রাখা হয়েছে পুলিশি হেফাজতে। তারপর থেকেই শিল্পার জীবনে এসেছে বিপুল পরিবর্তন। হাতে সে ভাবে কোনো কাজ নেই। সিনেমা তো নেই বললেই চলে। রিয়ালিটি শোয়ের বিচারক হিসেবে টাকা উপার্জন করছিলেন। কিন্তু শিল্পপতি স্বামীর জন্য দেখা যাচ্ছে এখন সেই কাজ ও বন্ধের পথে। পতীর কুকর্মের জন্য বেচারা স্ত্রীকে ভুগতে হচ্ছে। লজ্জায় কাউকে নিজের মুখ ও দেখাতে পারছেননা শিল্পা। অভিনেত্রী এখন ছেলে সন্তান নিয়ে নিজের বাড়ি ছেড়ে বোনের বাড়িতে গিয়ে উঠেছেন। বলিপাড়ায় নতুন গুঞ্জন শিল্পাকে সরিয়ে শোয়ের নতুন বিচারক হিসেবে করিশ্মা কাপুরকে রিপ্লেস করা হবে।

‘সুপার ড্যান্সার’-এর এখন চতুর্থ সিজন চলছে। এই রিয়ালিটি শোয়ের প্রথম সিজন শুরুর দিন থেকেই প্রধান বিচারক হিসেবে ছিলেন শিল্পা। এই রিয়ালিটি শোয়ের বাকি সিজনেও ছিলেন এই অভিনেত্রী। টিআরপির দিক থেকে এই শো ছিল বেশ জনপ্রিয়। কিন্তু স্বামীর গ্রেপ্তারির পর তিনি আত এই শোয়ের শ্যুটিং ফ্লোরে আসেননি। তিনি কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন। তবে বলিউড সূত্রে জানা যায়, শিল্পার স্বামী রাজ কুন্দ্রার গ্রেপ্তারের পর শিল্পা যদি এই শোয়ে বিচারকের আসনে বসেন তাহলে কিছুটা হলেও এই শোয়ের টিআরপি কমতে পারে। তাই চ্যানেল কর্তৃপক্ষ এই শিল্পাকে রাখবে কিনা তা নিয়ে বেশ দ্বন্দ্বে আছেন।

তবে আপাতত কিছুদিনের জন্য এই শোতে রিয়ালিটি শোয়ের টিআরপি বাঁচাতেই শিল্পাত বদলে করিশ্মা কাপুরকে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত কোনওরকম স্পষ্ট মন্তব্য পাওয়া যায়নি শোয়ের প্রযোজক সংস্থার কাছ থেকে। করিশ্মা আদেও এই শোয়ের বিচারক হবে কিনা সেই ব্যপারে অভিনেত্রীর তরফ থেকে এখনই কোনো নিশ্চিয়তা নেই।

উল্লেখ্য, বহু বছর পর শিল্পা ফের কামব্যাক করেছিলেন বলিউড সিনেমাতে। সামনেই হটস্টার ডিজনিতে মুক্তি পেতে চলেছে শিল্পা শেট্টি অভিনীত ছবি ‘হাঙ্গামা টু’ এর সিক্যুয়েল। এই সিনেমার প্রচারেও বেশ ব্যস্ত ছিলেন শিল্পা রাজ কুন্দ্রার এই ঘটনার পর আর তিনি সিনেমার প্রচারেও আসেননি। কিন্তু সিনেমার গোটা টিম বেশ চিন্তিত। কারণ রাজ কুন্দ্রার কুকর্মের প্রভাব এই ছবির ক্ষেত্রে কি কোনোভাবে পড়তে পারে? এখনই তা না বলা গেলেও সিনেমা মুক্তির পর জানা যাবে।

Pritisha Dey

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026