দেশ

‘তোর রেট কত’? রাজধানীতে যৌন হেনস্থার শিকার বাংলার মেয়ে

রাজধানীতে গিয়ে যৌন হেনস্থার শিকার বাংলার মেয়েরা। সম্প্রতি খবরে আসা একটি ঘটনায় আমরা দেখছি রাজধানী দিল্লিতে গিয়ে ১৮ জুলাই রাতে যৌন হেনস্থার শিকার হতে হয়েছে বাংলার মেয়েদের। সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ভিডিও প্রকাশিত হয়েছে যেখানে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের একজন তরুণীর উদ্দেশ্যে বেশ কিছু যুবক অত্যন্ত অশ্লীল মন্তব্য করছে এবং তাদের উদ্দেশ্যে বিভিন্ন অঙ্গভঙ্গি করছে। প্রকারান্তরে তাদের যৌন হেনস্থা করার চেষ্টা করছে ওই যুবকেরা।

ইতিমধ্যেই ওই তরুণীরা ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। অন্যদিকে দিল্লির মহিলা কমিশনের তরফ থেকে পুলিশের উপরে অতিরিক্ত চাপ সৃষ্টি করার জন্য একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে বলেও খবর। তবে ঘটনাটি ঠিক কি ঘটেছে? ১৮ জুলাই তারিখে রাত্রিবেলা দক্ষিণ দিল্লিতে একটি একটা অ্যাপের জন্য অপেক্ষা করছিলেন ওই তরুণীরা। সেই সময় রাস্তায় একদল যুবক এসে তাদের উদ্দেশ্যে বিভিন্ন অঙ্গ ভঙ্গি করতে থাকে এবং তাদের উত্যক্ত করতে থাকে।

প্রতিবাদে ওই তরুণীরা চিৎকার করে ওঠেন এবং পুরো ঘটনা মোবাইলে রেকর্ড করে নেন। পাশাপাশি ওই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার হুমকি দেন তারা। তারপর ওই যুবকেরা ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায়। তবে পরবর্তীতে ওই ভিডিও সোশ্যাল মিডিয়াতে পোস্ট হয় এবং দেখা যায় তাদের মধ্যে একজন যুবক ওই তরুণীর উদ্দেশ্যে মন্তব্য করছেন, “তোর রেট কত?”। তবে ওই তরুণীর কিন্তু তৎক্ষণাৎ কোন রিপোর্ট দায়ের করেননি। জানা গিয়েছে তার পরে একটি ক্যাব ধরে তারা ডিফেন্স কলোনি এলাকায় নৈশ ভোজন সারতে যান। পরে ২১ তারিখ সফদর্যুং এনক্লেভ থানায় থানায় অভিযোগ দায়ের করেন।

পুলিশের তরফ থেকে তদন্ত শুরু করে দেওয়া হয়েছে। দিল্লির মহিলা কমিশনের তরফ থেকে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করা হয়েছে বলে খবর। ভিডিওটি দেখে অভিযুক্তদের সনাক্ত করা চলছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ। তবে এই ঘটনায় সবথেকে বেশি সক্রিয় হয়ে উঠেছে দিল্লি মহিলা কমিশন। তাদের তরফ থেকে দিল্লি পুলিশকে একটি চিঠি পাঠিয়ে এফআইআর এর কপি চেয়ে পাঠানো হয়েছে বলেও খবর। অভিযোগ দায়ের হবার পরে ২৫ জুলাইয়ের মধ্যে মহিলা কমিশনের কাছে সমস্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছেন মহিলা কমিশনের কর্তাধর্তারা। এদিকে এই ঘটনায় দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠেছে। অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রীকে নেতৃত্বাধীন দিল্লি পুলিশের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই। ওয়াকিবহাল মহলের অনেকেই বলছেন, এই ঘটনা দিল্লির মহিলাদের নিরাপত্তা চেহারাটা আবারো বেআব্রু করে দিল। রাজধানীতে যদি মেয়েরা সুরক্ষিত না থাকে তাহলে দেশের অন্যান্য প্রান্তে কি অবস্থা হবে? প্রশ্ন অনেকের।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026