টেক বার্তা

Adani UPI App: UPI এর বাজারে নয়া অ্যাপ, এবার টক্করে নামছে আদানি গ্রুপ

বর্তমানে সবকিছুতেই ডিজিটালাইজেশন হয়ে গিয়েছে। প্রযুক্তির উপরেই এখন নির্ভরশীল অধিকাংশ মানুষ। আর্থিক লেনদেনও অনেক দিন আগেই হয়ে উঠেছে ইউপিআই (UPI) নির্ভর। যুগ আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে দৈনন্দিন জীবনে নগদ টাকার লেনদেন কমছে। যাতায়াতের সময় পরিবহন ব্যবস্থায়, কেনাকাটার সময়, বিভিন্ন বিল পেমেন্টের সময় ক্যাশলেস ট্রানজাকশনকেই এখন গুরুত্ব দেওয়া হয়ে থাকে। গুগল পে, ফোনপে, পেটিএম এর অ্যাপগুলি এখন বাজার কাঁপাচ্ছে। ক্যাশলেস ট্রানজাকশনের উপরেই জোর দেওয়া হচ্ছে বেশি। ইউপিআই এর এই চাহিদা দেখে এবার নতুন অ্যাপ আনছে আদানি গ্রুপও। গ্রুপ ই কমার্স এবং ফিনান্স সেক্টরে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা রয়েছে আদানি গ্রুপের।

বর্তমান বাজারে একাধিক ইউপিআই অ্যাপ রাজত্ব চালাচ্ছে। এইসব আ্যাপগুলিকেই এবার টেক্কা দিতে আসছে আদানি গ্রুপের নয়া ইউপিআই অ্যাপ। সূত্রের খবর, ইতিমধ্যেই ইউপিআই এর লাইসেন্সের জন্য আবেদনের পরিকল্পনা করছে আদানি গ্রুপ। পাশাপাশি কো ব্র্যান্ডেড আদানি ক্রেডিট কার্ডের জন্যও নাকি বিভিন্ন ব্যাঙ্কের সঙ্গে আলোচনা চালানো হচ্ছে বলে জানা যাচ্ছে। যদিও এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে এখনও কোনো বিবৃতি দেওয়া হয়নি আদানি গ্রুপের তরফে।

জানা যাচ্ছে, ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স এর মাধ্যমে অনলাইন শপিং অফার করার ক্ষেত্রে আদানি গ্রুপে আলোচনা চলছে। উল্লেখ্য, গ্রাহক অ্যাপ আদানি ওয়ান অ্যাপটি ২০২২ সালের শেষ দিকে লঞ্চ করা হয়েছিল। ট্রেন, ফ্লাইট, হোটেল বুকিংয়ের মতো কাজ সম্পন্ন করা যায় এই অ্যাপের মাধ্যমে। ইউপিআই সংক্রান্ত পরিকল্পনা সফল হলে এই অ্যাপের মাধ্যমেই পরিষেবা পাবেন গ্রাহকরা।

তবে বর্তমানে বাজারের অধিকাংশ রয়েছে গুগল পে, পেটিএম এর মতো অ্যাপগুলির দখলে। শুধু তাই নয়, পেটিএম এবং টাটার মতো সংস্থাগুলি মুদি এবং ফ্যাশনের ক্ষেত্রে শিপিং এর সুবিধা দিয়ে থাকে ONDC এর মাধ্যমে। তাই আদানির ক্ষেত্রে যে গ্রাহক আকর্ষণ করা খুব সহজ হবে না তা স্পষ্ট।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026