নতুন বছরে নতুন প্রত্যাশা নিয়ে অটোমোবাইল সেক্টরও দ্রুত বিকশিত হচ্ছে। বেশিরভাগ কোম্পানির গাড়িতে পেট্রোল-ডিজেলের সঙ্গে বৈদ্যুতিক সংস্করণও আসতে শুরু করেছে, তবে এটি বেশ ব্যয়বহুল। তবে এখন টাটা ন্যানো তার নতুন বৈদ্যুতিক সংস্করণ চালু করতে চলেছে, তাও নাকি কম দামে!
টাটার গাড়ি বরাবরই মানুষের প্রিয়। শক্তি হোক বা প্রযুক্তি, টাটা কখনও মানের সঙ্গে আপস করেনি। টাটার ন্যানো গাড়ি যখন লঞ্চ হয়, তখন তা নিয়ে গাড়ি বাজারে হৈচৈ পড়ে যায়। কিছু রিপোর্টে দাবি করে হচ্ছে, খুব তাড়াতাড়ি টাটা ন্যানোর ইলেকট্রিক ভার্সন লঞ্চ করতে চলেছে টাটা মোটরস।
স্পোর্টি লুকে টাটা ন্যানো ইলেকট্রিক শীঘ্রই বাজারে আসতে চলেছে বলে মনে করা হচ্ছে। অত্যাধুনিক নিরাপত্তা ফিচার নিয়ে বাজারে এই গাড়ি আসবে বলে আশা করা হচ্ছে। টাটা ন্যানো ইলেকট্রিক গ্রাউন্ড ক্লিয়ারেন্স বাড়ানোর জন্য বড় আকারের অ্যালয় হুইল সরবরাহ করবে বলেও আশা করা হচ্ছে।
টাটা ন্যানো ইলেকট্রিক গাড়িতে অ্যান্ড্রয়েড অটো এবং অ্যাপল কারপ্লে কানেক্টিভিটি, ব্লুটুথ এবং ইন্টারনেট সংযোগ, ৬ স্পিকার সাউন্ড সিস্টেম, পাওয়ার স্টিয়ারিং, পাওয়ার উইন্ডো, ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম সহ অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম পাওয়া যাবে এমনটাও কেউ কেউ মনে করছেন। এর পাশাপাশি ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং, এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, মাল্টি-ইনফরমেশন ডিসপ্লে এবং রিমোট লকিংয়ের মতো অতিরিক্ত ফিচারও পাওয়া যেতে পারে বলে অনুমান। টাটা ন্যানো ইভির গতি ঘণ্টায় ৬০ থেকে ৭০ কিলোমিটার হতে পারে। একবার ফুল চার্জ দিলে এর মাইলেজ নাকি হতে পারে ৩০০ কিমি! স্পোর্টস লুকে টাটা ন্যানো ইভির দাম হতে পারে আনুমানিক ৫ লক্ষ টাকা পর্যন্ত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…