ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : বর্তমান সময়ে আবহাওয়া ও জলের অনুন্নত মানের কারণে চুল পড়ার সমস্যা বেড়েই চলেছে। এছাড়া চুলের অযত্ন, পুষ্টির ঘাটতি ইত্যাদি তো লেগেই রয়েছে। আর এই সমস্যা নিয়ে সকলেই, বিশেষ করে মেয়েদের চিন্তার শেষ নেই। তবে এই সমস্যার সমাধানে স্বাস্থ্য বিষয়ক দপ্তর এমন কিছু পানীয়র কথা জানিয়েছে যা অকালে চুল পড়া রোধ করতে সাহায্য করে। আসুন জেনে নেওয়া যাক কি কি সেই পানীয়-
প্রথমতঃ সাধারণ পরিষ্কার জল সব থেকে বেশি শক্তিশালী। তার কোন বিকল্প হয় না। চুল পড়া প্রতিরোধে তাই প্রতিদিনে অন্তত ১০ থেকে ১২ গ্লাস জল পান করা উচিত। এটি চুল পড়ার সমস্যা রোধের সাথে সাথে শরীরের অন্যান্য সমস্যার সমাধানও করবে।
দ্বিতীয়তঃ ডাবের জলে থাকা ভিটামিন-এ ও চর্বি চুলের আর্দ্রতা বজায় রাখে ও চুলকে স্বাস্থ্যকর করে তাই প্রতিদিন এক গ্লাস ডাবের জল পান করা চুলের জন্য স্বাস্থ্যকর।
তৃতীয়তঃ ফ্লাক্সসিডে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ও চুল ভালো রাখার পুষ্টি। তাই নিয়মিত ফ্লাক্সসিড খেলে চুল পড়া রোধের সাথে সাথে চুলের বৃদ্ধিও ভালো হয়।
এছাড়া একটি মসলা; এলাচ চুলের গোড়া শক্ত করতে উপকারী তাই চুল পড়া রোধে এবং চুল শক্ত ও স্বাস্থ্যকর করতে প্রতিদিনের খাদ্য তালিকায় এলাচ রাখুন।
রাজ্যে বিধানসভা নির্বাচন ২০২৬-এর আর মাত্র কয়েক দিন বাকি। শেষ মুহূর্তে জোরকদমে চলছে রাজনৈতিক প্রচার।…
IPL 2026-এ হতাশাজনক পারফরম্যান্সে চাপে কলকাতা নাইট রাইডার্স (KKR)। টানা ম্যাচ হারার পর দলকে ঘিরে…
রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় স্বস্তির খবর। মহার্ঘ ভাতা (Dearness Allowance) ৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর…
একসময় ব্যাটসম্যানদের কাছে আতঙ্কের নাম ছিলেন জসপ্রীত বুমরাহ। কিন্তু এবারের IPL-এ সেই ছবিটা যেন পুরো…
২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেও তার রেশ কাটতে না কাটতেই সামনে এল চাঞ্চল্যকর অভিযোগ।…
ভারতের সরকারি টেলিকম সংস্থা BSNL আবারও গ্রাহকদের জন্য নিয়ে এসেছে সস্তা কিন্তু কার্যকর প্রিপেইড প্ল্যান।…