ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, দেবপ্রিয়া সরকার : ঠান্ডা-কাশি খুবই পরিচিত একটি সমস্যা। আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে ঠান্ডা-কাশির মতো সমস্যা দেখা দেয়, আর এই সমস্যায় কমবেশি সকলকেই ভুগতে হয়। এই ঠান্ডা-কাশি বয়ে নিয়ে আসে ইনফেকশন ও এলার্জির মতন সমস্যাও, এই সমস্যা দীর্ঘস্থায়ী হয়। সম্পূর্ণভাবে কমতে অন্তত ১০-১২ দিন সময় লেগে যায়। এই ঠান্ডা-কাশির পরিমাণ বেশি হলে অনেকে চিকিৎসকের দ্বারস্থ হয়। তবে কিছু ঘরোয়া পদ্ধতিতে এই সমস্যা প্রতিরোধ করা যেতে পারে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা ঠান্ডা কাশি প্রতিরোধে নিয়মিত আদা খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন কারণ আদার মধ্যে রয়েছে ফাঙ্গাসরোধী, প্রদাহরোধী কাশি কমানোর উপাদান। টাইপ কাশি কমাতে আদার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু কিভাবে ব্যবহার করবেন এই আদা? আসুন জেনে নেওয়া যাক।
প্রথমতঃ ১ টেবিল চামচ আদা, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ পেঁয়াজের রস নিয়ে এই মিশ্রণটি দিনে তিনবার খেলে কাশি কমাতে সাহায্য করে।
দ্বিতীয়তঃ ১ টেবিল চামচ আদার রস ও ১ টেবিল-চামচ কাঁচা মধু নিয়ে মিশিয়ে মিশ্রণটি দিনে দুবার খেলে সেটি কাশি কমাতে উপকারী।
তৃতীয়তঃ এক কাপ জলে সামান্য পরিমাণ আদা কুচি নিয়ে কিছুক্ষণ সেদ্ধ করুন। এবার এই পানীয়টি দিনে তিন থেকে চারবার পান করুন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…