জীবনযাপন

রক্ত দূষণে হতে পারে ক্যান্সার, তাহলে জেনে নিন কি কি কারনে শরীরে রক্ত দূষণ হয়!

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সায়ন্তিকা দাস : আমাদের দেহে রক্ত প্রবাহিত হয়।এই রক্তের প্রবাহ কে ইংরেজিতে ‘দ্য রিভার অফ লাইফ’ বলা হয়। রক্তের এই প্রবাহ যত ভালো হবে মানুষের শরীর ও মনের স্বাস্থ্য ততই ভালো থাকবে। আর এই রক্তে যখন দূষণ এসে যায় তখনই ঘটে বিপর্যয়। এর ফলে হতে পারে মারণ রোগ ক্যান্সার।

তাহলে জেনে নিন এই রক্ত দূষণের কারণ গুলি কি কি–

১) স্বাস্থ্য বিরোধি আহার:

যেসব খাবারে অতিরিক্ত কোলেস্টেরল বা ফ্যাট রয়েছে সেসব খাবার অতিরিক্ত পরিমাণে খেলে সেই খাবারের দূষিত পদার্থ আমাদের রক্তের সাথে মিশে যায়। তখন আমাদের রক্ত প্রবাহে বাধার সৃষ্টি হয়। আবার শরীরের অতিরিক্ত ফ্যাট এর ফলে রক্ত কণিকাগুলো জমাট বেঁধে যায়। এর ফলে রক্তের ঘনত্ব বেড়ে গিয়ে রক্তে অক্সিজেনের মাত্রা কমে যায়।

২) মদ্যপান:

অতিরিক্ত মদ্যপানের কারণে শরীরে রক্ত কণিকাগুলো জমাট বাধার পাশাপাশি রক্তে ফ্যাটের মাত্রা দ্বিগুণ হয়ে যায়। এর ফলে আমাদের শরীরে থাকা বহু প্রয়োজনীয় পুষ্টি নষ্ট হয়ে যায়।

৩) ধূমপান:

মদ্যপানের মতো ধূমপানও শরীরের পক্ষে ক্ষতিকর। রক্ত প্রবাহে ভিটামিন C গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ধূমপানের ফলে এই ভিটামিন C নষ্ট হয়ে যায়। এছাড়া ধূমপানের ফলে বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাস আমাদের রক্তে মিশে গিয়ে অক্সিজেনের মাত্রাকে কমিয়ে দেয়।

৪) থাইরয়েড এর ত্রুটি:

থাইরয়েড গ্রন্থির কাজ করার ক্ষমতা কমে গেলে ভিটামিন এর বিপাকে বাধা সৃষ্টি হয়। এই থাইরয়েড গ্রন্থির কাজ করার ক্ষমতা কমে যায় আয়োডিন অথবা ভিটামিন B১ এর অভাবে। এর ফলে আমাদের রক্তে কোলেস্টেরল ও ফ্যাট বেড়ে গিয়ে রক্তকে দূষিত করে তোলে।

Anirban Kundu

Published by
Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026