অ্যাডিলেড : বল বিতর্কের জন্য ক্রিকেট থেকে এক বছর নির্বাসিত হন ডেভিড ওয়ার্নার। নির্বাসন কাটিয়ে ইংল্যান্ডে অ্যাশেজ সিরিজে মাঠে ফিরেন তিনি। কিন্তু সেই আগের পারফরম্যান্স দেখা যায়নি তার ব্যাটে। সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টে গোলাপি বলের ম্যাচে ত্রিশতরান করে রেকর্ড করলেন তিনি। অ্যাডিলেড ওভাল ক্রিকেট গ্রাউন্ডে এই প্রথম কোনো ব্যাটসম্যান ত্রিশতরান করলেন।
অ্যাডিলেডে চলছে অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান এর মধ্যে দিনরাতের টেস্ট ম্যাচ। টেস্টের দ্বিতীয় দিনে দুরন্ত একটি ত্রিশতরান করেন ওয়ার্নার। ৪১৮ বলে ৩৩৫ রান করে তার ক্যারিয়ারের সর্বোচ্চ রান করার সঙ্গে সঙ্গে গোলাপি বলে সর্বোচ্চ রান করে ফেললেন তিনি। এর আগে পাকিস্তানের আজহার আলির অপরাজিত ৩০২ ছিল গোলাপি বলের টেস্টে সর্বোচ্চ ব্যাক্তিগত স্কোর।
ত্রিশতরান করার পাশাপাশি ডেভিড ওয়ার্নার এক ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি রান করে পেছনে ফেললেন বিরাট কোহলিকে। ওয়ার্নারের ৪১৮ বলে ৩৯ টি চার ও একটি ছয়ের সাহায্যে অপরাজিত ৩৩৫ রানের সুবাদে অস্ট্রেলিয়া ৩ উইকেটে ৫৮৯ রান তুলে ইনিংস পরিসমাপ্তি ঘোষণা করে যেটি দিন-রাতের টেস্টে এক ইনিংসে কোন দলের পক্ষে সর্বোচ্চ স্কোর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…