সিয়াচেন : ভারতে কারাকোরাম পর্বতশ্রেনীর ২০ ফুট উচ্চতায় অবস্থিত সিয়াচেন হিমবাহ। তুষারধস এখানে প্রায় প্রতিনিয়তই হতে থাকে। কিন্তু বিশ্বের এই সর্বোচ্চ যুদ্ধক্ষেত্রে ভারত মাতাকে রক্ষা করার জন্যে এই প্রতিকূলতার মধ্যেও সীমান্ত পাহারা দিয়ে চলেছে সেনারা।আর আবারও একবার তুষারধসের কারণে মৃত্যু হল ২ জন সেনা জওয়ানের।
শনিবার ভোররাতে ভূপৃষ্ঠ থেকে প্রায় ১৮,০০০ উচ্চতায় সার্দান গ্লেসিয়ার এলাকায় তুষারধস হয়। সেই সময়ে কিছু সেনা পাইচারি দিচ্ছিলেন। তুষার স্তূপটি তাদের দিকে ধেয়ে এলো বরফে চাঁঙড়ের মধ্যে চাপা পড়ে যায় সেনারা। ঘটনাটি ঘটা মাত্র সেনাদের উদ্ধারের জন্য ছুটে আসে উদ্ধারকারীর দল।
সেনাদের সফলভাবে উদ্ধার করার পর জখম সেনাদের হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খবর সূত্রে জানা যায় যে হাসপাতালে নিয়ে যাওয়ার পর দুই সেনাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকেরা।
এর আগে ১৮ নভেম্বর একই জায়গায় তুষারধস নেমেছিল। যার জেরে সেনাবাহিনীর ৪ জন সেনা সহ ৬ জনের মৃত্যু হয় এবং ২ জন গুরুতর ভাবে জখম হন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…