ঝাড়খণ্ড : মাও অধ্যুষিত ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে প্রথম দফায় ভোটগ্রহণ হলো শনিবার। ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠলো একদা মাওবাদীদের মুক্তাঞ্চল হয়ে ওঠা ঝাড়খণ্ড। কোথাও বুথে ঢুকতে বাধা পেয়ে বিরোধী নেতার দাদাগিরি তো কোথাও মাওবাদী হামলা। সারাদিন এভাবেই দফায় দফায় উত্তেজনা ছড়ায় ভোটগ্রহণকে কেন্দ্র করে।
পালামৌ জেলার কোশিয়ারা গ্রামে বুথে ঢুকতে বাধা পেয়ে বিজেপি সমর্থকদের সাথে গন্ডগোলে জড়িয়ে পড়েন কংগ্রেস প্রার্থী। সেখানেই বন্দুক হাতে দাদাগিরি দেখাতে যায় কংগ্রেস নেতাকে। অন্যদিকে ভোটগ্রহন চলাকালীন গুমলার বিষ্ণুপুরে বোমা মেরে একটি ব্রিজ উড়িয়ে দেয় মাওবাদীরা। গন্ডগোলের মধ্যেও প্রায় ৬২.৮৭ শতাংশ ভোট পড়েছে প্রথম দফার নির্বাচনে।
ঝাড়খণ্ডের নকশাল অধ্যুষিত ১৩ টি বিধানসভা কেন্দ্রে এদিন ভোটগ্রহণ হয়। যার মধ্যে উল্লেখযোগ্য কেন্দ্রগুলো হলো লাতেহার, পাঙ্কি, লোহারডাগা, গুমলা, মানিকা, চাত্রা এবং ডালটনগঞ্জ। এর মধ্যে বিজেপি সরাসরি লড়ছে ১২ টি আসনে, ১ টি কেন্দ্রে রয়েছে বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী। অন্যদিকে বিরোধী জোটের কংগ্রেস ৬, জেএমএম ৪ ও আরজেডি ৩ টি আসনে প্রার্থী দিয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…