রাজ্য

বাম-কংগ্রেস জোটই তৃতীয় বিকল্প, চরম বার্তা অধীরের

২০২১ এর বিধানসভা ভোটের প্রস্তুতি নিতে শুরু করেছে প্রতিটি রাজনৈতিক দল। এইবার আসন্ন বিধানসভা ভোটে ভালো লড়াই করতে চলেছে বাম কংগ্রেস জোট। এইদিন এমনটাই বলতে শোনা গেল রাজ্যের কংগ্রেস সভাপতি তথা সাংসদ অধির চৌধুরীকে। এইবার প্রথম নয়, বাম দলগুলির সাথে জটের বিষয়ে এর আগেও সবথেকে বেশি সরব থাকতে দেখা গিয়েছে তাকেই। লোকসভার কংগ্রেস নেতা বাম কংগ্রেসের এই জোটকে তুলে ধরতে চান রাজ্যের তৃতীয় বিকল্প হিসেবে।

অন্যদিকে বিহারের ভটের ফল অনেকটাই স্বতঃস্ফূর্ত করে তুলেছ রাজ্য সিপিএমকে। সম্প্রতি সিপিআইএমএল এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য বলেন,”কংগ্রেসের প্রতি কোনও আনুগত্য নিজেকে হত্যা করার সমান হবে।” যার প্রেক্ষিতে অধির চৌধুরী বলেন,”বিহার এবং বাংলা সম্পূর্ণ আলাদা। আগে বামেরা ৩৪ বছর শাসন ক্ষমতায় ছিল এখানে।”

সম্প্রতি বিহারে হওয়া ভোটে আরজেডি, কংগ্রেস এবং বামেদের তৈরি মহাজোট লড়াই চালিয়েছিল এনডিএ এর বিরুদ্ধে। সেখানে ২৪৩ আসনের লড়াইয়ে তারা পেয়েছিল ১১০ টি আসন। এই ১১০ টির মধ্যে ৭৫ টি আসন জিতেছে আরজেডি, ১৯টি কংগ্রেস, ১৬টি বামেরা।

অন্যদিকে অধীরবাবু আরও বলেছেন,”২০১৬ এর বিধানসভা ভোটে ৯০ টি আসনে ছিল লড়াই। সেখানে কংগ্রেস পেয়েছিল ৪৪ টি আসন। অন্যদিকে বামেরা ২০০ টি আসনে লড়ে পেয়েছিল ৩২টি। এখানেই ২০১৯ লোকসভা ভোটে ২ টি আসন পেয়েছিল রাজ্য কংগ্রেস, সেখানে কিছুই পায়নি বামেরা। অর্থাৎ বামেদের তুলনায় রাজ্যে কংগ্রেসের পরিস্থিতি অনেকটা ভালো।”

সংবাদ মাধ্যমের সামনে তিনি বলেন,”বামেদের তো সর্বদাই দ্বিমত রয়েছে, তা সত্ত্বেও সমঝোতা করছি আমরা। সেখানেও সমস্যা তাদের।”

Anirban Kundu

Recent Posts

২০০ টাকারও কমে ৩৫ দিনের প্ল্যান! BSNL-এর এই অফারে চাপে Jio-Airtel

কম খরচে বেশি দিনের ভ্যালিডিটি—এই ফর্মুলাতেই বাজারে নতুন করে চমক দিল BSNL। মাত্র ১৯৭ টাকার…

April 2, 2026

স্কুল খুলেই ছুটি! ৩ এপ্রিল কেন বন্ধ সব স্কুল? জেনে নিন সম্পূর্ণ তালিকা

এপ্রিল মাস মানেই নতুন শিক্ষাবর্ষের শুরু—নতুন বই, নতুন ক্লাস আর নতুন উদ্যম। কিন্তু সেই শুরুতেই…

April 2, 2026

গরমের ফাঁদে ঝড়ের আঘাত! দক্ষিণবঙ্গে কবে নামবে কালবৈশাখী? বড় আপডেট আবহাওয়া দফতরের

মার্চের শেষের দিকের দুর্যোগ কাটতে না কাটতেই এপ্রিলের শুরুতে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় এক অদ্ভুত দ্বৈত ছবি…

April 2, 2026

হারতেই বিস্ফোরণ! মাঠেই পন্থকে ‘ধমক’ গোয়েঙ্কার—LSG শিবিরে নতুন বিতর্ক?

আইপিএলের মঞ্চে হার নতুন কিছু নয়, কিন্তু সেই হার যদি দলের ড্রেসিংরুমের বাইরে নতুন ঝড়…

April 2, 2026

লক্ষ্মীবারে সোনার বাজারে আগুন! রাতারাতি হাজার হাজার টাকা লাফ—এখন কিনবেন নাকি অপেক্ষা করবেন?

লক্ষ্মীবারেই যেন সত্যিই ‘লক্ষ্মীর ঝলক’—কিন্তু স্বস্তি নয়, বরং ধাক্কা! আজ সোনার বাজারে একেবারে আগুন লেগেছে।…

April 2, 2026

লক্ষ্মীর ভাণ্ডারের নেপথ্য কাহিনি ফাঁস! নোটবন্দির সময়েই সিদ্ধান্ত, জানালেন মমতা

বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে রাজনৈতিক উত্তাপ বাড়ছে। এর মধ্যেই বড়ঞার জনসভা থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প…

April 2, 2026