রাজ্য

বামেরা কি তাহলে হবে বাংলা বিধানসভা নির্বাচনের ডিসাইডিং ফ্যাক্টর? জোর জল্পনা বঙ্গ রাজনীতিতে

বাংলা বিধানসভা নির্বাচন ২০২১ প্রায় দোরগোড়ায়। এই নির্বাচনের প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলি। তারা তাদের সর্বশক্তি দিয়ে বিধানসভা ভোটে ঝাঁপিয়ে পড়তে চায়। প্রধানত ধরা হচ্ছে, তৃণমূল কংগ্রেস আর বিজেপির হবে হাড্ডাহাড্ডি লড়াই। সেইসাথে বাম এবং কংগ্রেস তাদের অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনে নামবে। কিন্তু বিহার বিধানসভা নির্বাচনের ফলের পর রাজনৈতিক মহলে জল্পনা চলছে যে কোনোভাবে বাম বিধানসভা নির্বাচনে ডিসাইডিং ফ্যাক্টর হয়ে উঠবে না তো?

বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির জয় লাভের পেছনে বামেদের হাত আছে সেই নিয়ে কোন সন্দেহ নেই। এবার বাংলায় বামেরা বিজেপির ভোটব্যাঙ্ক হয়ে দাঁড়ালে তৃণমূলের ক্ষেত্রে লড়াইটা কঠিন হয়ে যাবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। এর আগের বছর লোকসভা নির্বাচনে বিজেপি ২ আসন থেকে ১৮ আসনে লাফিয়ে উঠেছিল। অন্যদিকে একটাও আসন পাইনি বামেরা। অনেকেই মনে করেন লোকসভা ভোটে সিপিএমের পুরো ভোট গেছিল বিজেপির খাতায়। তাই এবছরের ভোটেও বামেরা বিজেপির সাথ দিলে তৃণমূলের হয়তো লড়াইটা কঠিন হতে পারে।

আবার পক্ষান্তরে বলা হচ্ছে সিপিএমের একাংশের ভোট যায় তৃণমূলের খাতায়। এর আগে ২০১১ থেকে সিপিএমের ভোটের একটা অংশ যেত তৃণমূলের কাছে। ১০ বছরের ইনকামবেন্সির ফলে সেই ভোট ফের বামেদের দিকে ফিরে যাচ্ছে না তো, তাহলে কিন্তু ক্ষতি তৃণমূলের। আবার বিপরীতমুখী চোরাস্রোতও রয়েছে। তৃণমূলও ভাঙছে, ভাঙছে বিজেপিও।

এছাড়াও বাম কংগ্রেস জোট করলে কি হতে পারে বিধানসভা নির্বাচনে সেই নিয়ে কোন সমাধান পাওয়া যাচ্ছে না। বাম ও কংগ্রেস উভয়ই বলছে তারা পূর্ণশক্তি নিয়ে বিধানসভা নির্বাচনে যাচ্ছে। লকডাউন কালে পরিযায়ী শ্রমিক ও অন্যান্য বিভিন্ন কাজে সাধারণ মানুষের দোরে দোরে গিয়েছিল বামেরা। সেই পরিপ্রেক্ষিতে বিধানসভা নির্বাচনে শেষপর্যন্ত কি তাহলে বামেরা বাজিমাত করে দেবে, সেটাই এখন প্রশ্ন রয়ে যাচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026