রাজ্য

দাদার নিরাপত্তা এখন দেবেন ‘দাদার অনুগামী’রা, শুভেন্দুকে নিরাপত্তা দিতে তৈরি ৮০জনের দল

কখনও কাছের নেতাদের নিরাপত্তা প্রত্যাহার আবার কখনও কড়া বার্তা কোনও কিছুই দমাতে পারবে না তাকে, সে বার্তা আগেই দিয়েছেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। ফলে পাল্টা আঘাত হিসেবে আসতে পারে তার নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত। সেই কথা ভেবেই এইবার মন্ত্রীর জন্য নিরাপত্তার বন্দোবস্ত করলেন তার অনুগামীরা। ইতিমধ্যেই তা নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে জঙ্গলমহলে।

জানা গিয়েছে যে, ৮০জন যুবককে নিয়ে তার নিরাপত্তার জন্য তৈরি হয়েছে দল, তৈরি করেছেন তার অনুগামীরা। কাজ শুরু করে দিয়েছে এই দল। তারাই মন্ত্রীর যাত্রা পথে নজরদারি, তাকে ঘিরে থাকার কাজগুলি করছেন। এর মধ্যে কাউকে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীর টি-শার্ট, কেউ আবার নজরদারি করছেন সাধারণ পোশাকেই। সম্প্রতি যখন শুভেন্দু ঝাড়গ্রামে গিয়েছিলেন, তখন বিভিন্ন গাড়িতে নজরদারি চালাতে চালাতে গিয়েছিল এই দলও। এর আগে শুভেন্দু অধিকারীকে দেওয়া হয়েছিল বুলেট প্রুফ গাড়ি কিন্তু তা তিনি ফিরিয়ে দেন। সাধারণভাবেই জঙ্গলমহলে যান তিনি। তবে সেখানেও তার কনভয়ে থাকে সব মিলিয়ে ৫টি গাড়ি।
প্রসঙ্গত উল্লেখ্য, এই মুহূর্তে বঙ্গে জেড প্লাস সিকিউরিটি দেওয়া হয় কেবল মুখ্যমন্ত্রী এবং ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে যে, সেই একই নিরাপত্তা পাচ্ছেন দলের পরামর্শদাতা প্রশান্ত কিশোর ও। যা নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক মহলে কলরব। জনগণের টাকায় তাকে কেন দেওয়া হবে এই ধরণের নিরাপত্তা।
সেখানেই সম্প্রতি শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ তিনজন নেতার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছে। যার পর থেকে আরও ক্ষিপ্ত হয়েছেন তার অনুগামীরা। নিজেরাই সুরক্ষা দেবেন মন্ত্রীকে। সেই জন্য প্রস্তুত এই দল বলে সূত্রের খবর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026